আসানসোলে এবার দুই বিহারীবাবুর লড়াই! বিজেপির টিকিট পেয়ে প্রথম প্রতিক্রিয়ায় কী করলেন পবন সিং

আসন্ন লোকসভা নির্বাচনের জন্য বিজেপি তাদের ১৯৫ জনের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছে। তার মধ্যে পশ্চিমবঙ্গের কুড়িজন রয়েছেন। এর মধ্যে আসানসোল থেকে বিজেপি প্রার্থী করেছে ভোজপুরী গায়ক পবন সিংকে। এই আসন থেকে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী উপনির্বাচনে জয়ী হওয়া শত্রুঘ্ন সিনহা। অর্থাৎ এবার আসানসোলে লড়াই দুই বিহারীবাবুর।

তবে টিকিট পাওয়ার ব্যাপারে নিশ্চিত ছিলেন না পবন সিং। শনিবার যখন বিজেপির তরফে দিল্লিতে সাংবাদিক সম্মেলন করা হচ্ছিল তখন পবন সিং জিমে বসে মোবাইলে সেই সংবাদ দেখছিলেন। সেই সময় নিজের নাম শুনে খুশির সীমা ছাড়িয়ে যায় পবন সিংয়ের।

পবন সিংয়ের খুশি নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। শনিবার বিজেপির সাংবাদিক বৈঠকের সময় সেই ভিডিওটি রেকর্ড করা হয়। সেই ভিডিওতে দেখা যাচ্ছে পবন সিং মোবাইল দেখছেন। জিমে থাকলেও ব্যায়াম বন্ধ করে তিনি সাংবাদিক বৈঠকের দিকে তাকিয়ে রয়েছেন।

জিমে থাকা লোকেরা তাঁর চারপাশে দাঁড়িয়ে রয়েছেন। নাম ঘোষণার পরেই পবন সিংয়ের মুখে হাসি ফুটে ওঠে। এরপর পাশে দাঁড়িয়ে থাকে অন্যরা উদযাপন শুরু করেন এবং তাঁকে অভিনন্দন জানাতে থাকেন। মানুষের অভিবাদন পাওয়ার পর পবন সিং জিমের কাছেই থাকা মন্দিরে সামনে যান এবং প্রার্থনা করেন।

এদিকে বিজেপি যেভাবে আসানসোলের প্রার্থীর নাম ঘোষণা করেছে, তাতে অনেকে মনে করছেন, বিজেপি কেবল নিজের স্বার্থেই আগ্রহী নয়। তারা সম্ভবত বিরোধী দলের পাশাপাশি তৃণমূলের স্বার্থের কথাও ভেবেছে, বলেছেন তৃণমূলের সম্ভাব্য প্রার্থী শত্রুঘ্ন সিনহা। বিজেপির এই চিন্তার জন্য তাদেরকে অভিনন্দন জানিয়েছেন শত্রুঘ্ন সিনহা।

এবার আসানসোলের লড়াই হতে চলেছে দুই বিহারীবাবুর মধ্যে। বিজেপির প্রার্থী পবন সিং বিহারের আরা জেলার জোকহরি গ্রামের বাসিন্দা। বিজেপির প্রার্থী তালিকায় ৪৭ জন তরুণ নেতার মধ্যে পবন একজন। তাঁর বর্তমান বয়স ৩৮। পবন সিং একদিকে যেমন গায়ক, অন্যদিকে তিনি অভিনয়েও পারদর্শী।

২০১৬-তে আন্তঃরাষ্ট্রীয় ভোজপুরী সিনেমায় পুরস্কৃত হওয়ার পরে ২০১৭-তে তিনি দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন। ২০২১-এ তিনি বিজেপিতে যোগ দেন। সূত্রের খবর, পবন সিং বিহারের আরা থেকে প্রার্থী হওয়ার ব্যাপারে ইচ্ছা প্রকাশ করেছিলেন। কিন্তু আসানসোলে অপর বিহারীবাবু শত্রুঘ্ন সিনহার জনপ্রিয়তার কথা ভেবেই পবন সিংকে সেখানে প্রার্থী করার ব্যাপারে সিদ্ধান্ত নেয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+