কাউকে তিনি ভয় করেন না, শোকজের পর কী বললেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর!
ক্রমে দলের মধ্যে বিতর্ক বাড়াচ্ছিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। এবার শাস্তির খাঁড়া এসে পড়ল তার উপর। দলের পক্ষ থেকে তাকে শোকজ করা হয়েছে বলে খবর। তবে বুধবারও আগের মেজাজে রয়েছেন হুমায়ুন। এদিন আরও বিতর্ক বাড়ালেন ভরতপুরের তৃণমূল বিধায়ক।
দিন কয়েক আগে থেকেই বিতর্কিত মন্তব্য করছিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপ মুখ্যমন্ত্রী করার কথা বলেন তিনি। ফিরহাদ হাকিমকে নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। দলের অন্দরে তার বক্তব্য নিয়ে শুরু হয়েছে চর্চা। একাধিক নেতা, বিধায়ক, সাংসদ হুমায়ুনকে পাল্টা আক্রমণ করেছেন।

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলের মধ্যে কোণঠাসা করার চেষ্টা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে কিছু নেতা ক্ষমতা কুক্ষিগত করছেন। এই সব কিছু মেনে নেওয়া যায় না। এদিন শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠক হয়। সেখানেই হুমায়ুন কবীরকে শোকজ করার সিদ্ধান্ত নেওয়া হয়। তিন দিনের মধ্যে সেই শোকজের জবাব দিতে হবে। সেই কথাও জানানো হয়েছে।
শোকজ করার কথা কানে গিয়েছে ভরতপুরের বিধায়কের। যখন উত্তর দেওয়ার। তিনি সব বলবেন। এ কথাও তিনি জানিয়েছেন। বুধবারও বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন তিনি। নিজের অবস্থানেই অনড় থেকেছেন তিনি। কাউকে তিনি ভয় করেন না। রাজনীতিতে অনেক বাধা এর আগে এসেছে। ভোটের রাজনীতি করেছেন। এবারও তার ব্যতিক্রম হবে না। সংসদীয় রাজনীতিতেই তিনি থাকবেন৷ সেই কথা জানিয়ে দেন।
রাজনীতিতে শত্রু থাকবেই৷ সেই শত্রুদের মোকাবিলা করেই রাজনীতি করতে তিনি এসেছেন। রাজনীতি থেকে তিনি সরছেন না৷ এই কথাও বলেন হুমায়ুন। কেউ বা কারা তার বিরুদ্ধে চক্রান্ত করছেন। সেই ইঙ্গিত তিনি উসকে দিলেন। তবে তাদের নাম বলেননি৷ হুমায়ুন কবীর কংগ্রেস থেকে তৃণমূলে গিয়েছিলেন। সেখান থেকে বিজেপিও যান। ফের তিনি দলবদল করে তৃণমূলে ফেরেন৷ সেই অতীতের রাজনৈতিক জীবনের ইঙ্গিতও তিনি করেছেন।
" কংগ্রেস ত্যাগ করায় তারা সেদিন আমায় বিশ্বাসঘাতক বলেছিল৷ হুমায়ুন কবীরকে পরীক্ষা দেওয়ার দরকার নেই৷ পার্টিকে শক্তিশালী রেখেই রাজনীতি করব।" এই কথাও বললেন, ভরতপুরের বিধায়ক। শোকজের চিঠি হাতে পেলে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। সেই কথাও জানিয়েছেন তিনি।
তৃণমূলের অন্দরে কি আরও অস্বস্তি ধরাতে চলেছেন এই বিধায়ক? অনেক কিছু বলার বাকি আছে৷ সেই ইঙ্গিতও করেছেন তৃণমূল বিধায়ক। তাহলে কি আগামী দিনে দলের অন্দরে ও বাইরে আরও অস্বস্তি ধরাবেন বিধায়ক? সেই প্রশ্ন উঠেছে।












Click it and Unblock the Notifications