বড় শাস্তির আশঙ্কা! কোন বিধি বলে আলাপনের বিরুদ্ধে ঘুঁটি সাজাতে পারে কেন্দ্র?
বড় শাস্তির আশঙ্কা! কোন বিধি বলে আলাপনের বিরুদ্ধে ঘুঁটি সাজাতে পারে কেন্দ্র?
মোদী-মমতা টানাপোড়েনের মাঝে ইতিমধ্যেই গতকাল মুখ্যসচিবের পদে অবসরের কথা জানিয়েছিলেন আলাপন বন্দোপাধ্যায়। যার জেরে গত তিন দিন ধরে চলা মোদী-মমতা লড়াই আপাতত খানিক স্তিমিত হল বলেই মনে করছে ওয়াকিবহাল। এখন থেকে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা হচ্ছেন এই বরিষ্ঠ আমলা। তিন বছরের জন্য এই পদে থাকবেন তিনি। কিন্তু তারপরেও আলাপনের শিউরে সঙ্কটই রয়েছে মত ওয়াকিবহাল মহলের।

কোন বিধি বলে আলাপনের বিরুদ্ধে ঘুঁটি সাজাতে পারে কেন্দ্র ?
এদিকে কেন্দ্রের নির্দেশ অনুযায়ী সোমবার সকাল ১০ টায় দিল্লি নর্থ ব্লকে গিয়ে রিপোর্ট করার কথা ছিল আলাপন বন্দোপাধ্যায়ের। নর্থ ব্লকের কর্মী ও প্রশিক্ষণ বিভাগে হাজিরা দেওয়ার কথাই জানানো হয়।সূত্রের খবর, কিন্তু নির্দেশমতো আজ দিল্লিতে না যাওয়ায় আলাপনের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র সরকার। অল ইন্ডিয়া সার্ভিসেস (শৃঙ্খলা) ১৯৬৯ বিধি অনুসারেই আলাপনের বিরুদ্ধে ঘুঁটি সাজাতে পারে কেন্দ্র।

কী ধরণের শাস্তির মুখে পড়তে পারেন এই বরিষ্ঠ আমলা ?
ছোট ও বড় যে কোনও ধরণের আর্থিক জরিমানারও সম্মুখীন হতে পারেন এই বরিষ্ঠ আইএএস অফিসার। এমনকী হাত পড়তে পারে পেনশনেও। যদিও অন্য একটি অংশের মত যেহেতু রাজ্য সরকার তাকে ছাড়ছে না সেক্ষেত্রে কেন্দ্র হয়তো কোনো পদক্ষেপ নিতে পারবে না। প্রসঙ্গত উল্লেখ্য, নিয়ম অনুসারে কেন্দ্রীয় সরকার ডেপুটেশনে মারফত ডেকে পাঠালেও রাজ্য যদি অফিসারকে না ছাড়ে, তাহলে তিনি দিল্লি গিয়ে চাকরিতে যোগ দিতে পারেন না।

সোমবারই কেন্দ্রকে ৫ পাতার চিঠি মমতার
এদিকে সোমবরাই মুখ্যসচিবকে ছাড়া হবে না বলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি ৫ পাতার চিঠি লিখে পাঠান বলে জানা যায়। তাতে মমতার দাবি, আলাপন বন্দ্যোপাধ্যায়ের বদলির নির্দেশ প্রত্যাহার করতে হবে। যদিও তার উত্তর এখনও প্রধানমন্ত্রীর কার্য্যালয় থেকে আসেনি বলেই জানা যাচ্ছে। এদিকে করোনা ও ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি সামাল দেয়ার জন্য এর আগেই মমতা তিন মাস আলাপনের এক্সটেনশন চেয়েছিলেন। তাতে রাজিও হয়ে গিয়েছিল কেন্দ্র।

তিন দিনের মধ্যে জবাব দিতে হবে আলাপনকে
কিন্তু রাজনৈতিক মহলের একাংশের ধরণা ঘূর্ণিঝড় বিধ্বস্ত বাংলা পরিদর্শনে এসে 'মমতা-আলাপনের' যুগলবন্দিকে ভালো ভাবে নিতে পারেননি মোদী। আর তারপরেই বদলির সিদ্ধান্ত। যদিও কেন্দ্রের নির্দেশ না মানায় ইতিমধ্যেই আলাপনকে শোকজও করেছে মোদী সরকার। ডাকা সত্ত্বেও কেন তিনি ইয়াসের ক্ষতিপূরণ সংক্রান্ত প্রধানমন্ত্রীর বৈঠকে যোগ দেননি, তার জবাবদিহি চাওয়া হয়েছে তিন দিনের মধ্যে। এমতাবস্থায় কেন্দ্র-রাজ্য সংঘাতের আবহে এই বরিষ্ঠ বাংলা আমলাকে নিয়ে রাজনীতির জল কোন দিকে গড়ায় এখন সেটাই দেখার।












Click it and Unblock the Notifications