রাজ্যের মহিলা সংশোধনাগারগুলিতে অন্তঃসত্ত্বা একের পর এক কয়েদি, কী বলছেন কারামন্ত্রী
রাজ্যে মহিলা সংশোধনাগারে বন্দীরা অন্তঃসত্ত্বা হয়ে পড়ছেন। কলকাতা হাইকোর্টে এমনই চাঞ্চল্যকর অভিযোগ করে মামলা দায়ের করা হয়েছে। এদিকে কারামন্ত্রী অখিল গিরি দাবি করেছেন এরকম কোনও ঘটনাই ঘটেনি। তাঁর কাছে এমন কোনও তথ্যই নেই। হঠাৎ করে হাইকোর্টে মামলা হয়ে গেল অথচ তাঁর কাছে কেউ অভিযোগ করলেন না।
রাজ্যের একাধিক মহিলা সংশোধনাগারের পরিস্থিতি নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ দায়ের করা হয়েছে হাইকোর্টে।
জেলে থাকা অবস্থায় অন্তসত্ত্বা হয়ে পড়েন বহু মহিলা বন্দী। এর জেরে ১৯৬ জন শিশুর জন্ম হয়। রাজ্যের বিভিন্ন জেলে ১৯৬ জন এমন শিশু আছে বলে অভিযোগ করেছেন মামলাকারী আইনজীবী। এই মামলায় প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। এই অভিযোগ শোনার পরে প্রধান বিধানবিচারপতি মন্তব্য করেছেন , খুব সিরিয়াস বিষয়।

কলকাতা হাইকোর্টে তাপস কুমার ভঞ্জকে নিযুক্ত করে সুপ্রিমকোর্টের একটি মামলার নির্দেশ কার্যকর করতে অনুরোধ করা হয়েছে। রাজ্যের কারা বিভাগের আই জির সঙ্গে তাপস বাবু রাজ্যের বিভিন্ন জেলে ঘুরেছেন। তারপর তিনি এদিন প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন। প্রধান বিচারপতি এসংক্রান্ত সব মামলা ফৌজদারি কোর্টে পাঠিয়েছেন। আগামী সোমবার মামলাটির শুনানির সম্ভাবনা বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে।
আদালতে আইনজীবী অনুরোধ জানিয়েছেন মহিলা সংশোধনাগারে যেন পুরুষদের প্রবেশ নিষিদ্ধ করা হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে জেলারের চোখের সামনে মহিলা বন্দিদের সঙ্গে এই ধরনের ঘটনা কী ভাবে ঘটছে। জেলের মহিলা কয়েদিদের িনরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তারপরেই হাইকোর্ট রাজ্যের সব মহিলা সংশোধনারার থেকে তথ্য সংগ্রহের নির্দেশ দেয়।
ইতিমধ্যেই হাইকোর্টের নির্দেশ মেনে নাকি রাজ্যের সব মহিলা সংশোধনাগার থেকে সংগ্রহ করা হচ্ছে। সব মহিলা সংশোধনাগার থেকে তথ্য সংগ্রহের পর সেটি আদালতে জমা দেওয়া হবে। এদিকে কারামন্ত্রী অখিল গিরি জানিয়েছেন যদি সত্যিই এই ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে কারা দফতরে কেন কোনও অভিযোগ জমা দেওয়া হয়নি। সরাসরি হাইকোর্টে মামলা করা হল কেন। মোটের উপরে তিনি এই ঘটনার সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন।












Click it and Unblock the Notifications