Narendra Modi: কলকাতা হাইকোর্টের OBC নির্দেশ নিয়ে কী বললেন প্রধানমন্ত্রী মোদী জেনে নিন
কলকাতা হাইকোর্টের ওবিসি নির্দেশ ইন্ডিয়া জোটের কাছে একটা বড় থাপ্পর। এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি মমতা সরকারকে তীব্র আক্রমণ করে বলেছেন ভোট ব্যাঙ্কের জন্য মুসলিমদের ওবিসি সার্টিফিকেট পাইয়ে দিত তৃণমূল কংগ্রেস।
যাঁরা দাবি করেন দেশের উপর সবার আগে অধিকার মুসলিমদের তাঁদের গালে কষিয়ে চড় মেরেছেন কলকাতা হাইকোর্টের ওবিসি নির্দেশ। নাম না করে কংগ্রেসকে নিশানা করেছেন মোদী। প্রধানমন্ত্রী অভিযোগ করেছেন ভোট ব্যাঙ্কের জন্য সরকারি জমি ওয়াকফ বোর্ডকে দিয়ে দেওয়া হয়েছে। এমনকী বাজেটে মুসলিমদের জন্য ১৫ শতাংশ সংরক্ষণও দাবি করে তারা।

প্রধানমন্ত্রী মোদী অভিযোগ করেছেন সরকারি সব কাজের বরাত তারা ধর্মের ভিত্তিতে পাইয়ে দেওয়ার পরিকল্পনায় থাকে। এর আগে অমিত শাহ নির্বাচনী প্রচারের সভা থেকে অভিযোগ করেছেন যে মুসলিমদের ওবিসি সার্টিফিকেট পাইয়ে দিতে ষড়যন্ত্র করেছে তৃণমূল কংগ্রেস সরকার। মুলসিম ভোট ব্যাঙ্কের জন্যই এই দুর্নীতি তারা করেছে বলে অভিযোগ করেছেন অমিত শাহ।
বুধবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ২০১০ সালের পর সব ওবিসি শংসাপত্র বাতিল বলে নির্দেশ দিয়েছে। কোনও রকম নিয়োগ প্রক্রিয়ায় এবং শিক্ষাগত ক্ষেত্রে সেই ওবিসি শংসা পত্র গ্রহণযোগ্য হবে না বলে জানিয়েছে বিচারপতি চক্রবর্তী এবং বিচারপতি মান্থার বেঞ্চ। তবে যাঁরা আগে চাকরি পেয়ে গিয়েছেন তাঁদের চাকরি বহাল থাকবে। নতুন করে ওবিসি শংসা পত্রের জন্য আবেদন করতে হবে। সেই তালিকা বিধানসভায় পেশ করা হবে। এবং সেখানে পাস হতে তবেই মিলবে নতুন ওবিসি শংসাপত্র।
আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য দাবি করেছেন নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে বিপুল ভাবে ব্যবহার করা হয়েছে ওবিসি শংসা পত্র। যাঁরা যোগ্য নয় তাঁদের ওবিসি শংসাপত্র পাইয়ে দিযে চাকরির সুযোগ করে দেওয়া হয়েছিল। কাজেই যেভাবে ওবিসি শংসাপত্র দেওয়া হচ্ছে সেটা একেবারেই ঠিক নয় বলে অভিযোগ করেছেন তিনি। দুর্নীতি রুখতে এই ওবিসি শংসাপত্র বাতিল করা জরুরি ছিল।
যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টের এই ওবিসি নির্দেশিকা মানবেন না বলে জানিয়েছেন। তিনি পাল্টা অভিযোগ করেছেন বিজেপি পরিকল্পনা করে এই রায় করিেয়ছে। কলকাতা হাইকোর্টের এই নির্দেশের ফলে ৫ লক্ষ শংসা পত্র বাতিল হয়ে গিয়েেছে। এতে নিয়োগ প্রক্রিয়ায় এবং শিক্ষাগত ক্ষেত্রে বিপুল প্রভাব পড়বে। তিনি অভিযোগ করেছেন এর আগে পরিকল্পনা করে ২৬ হাজার চাকরি বাতিল করা হয়েছিল। এর নেপথ্যে বিজেপির হাত আছে বলে অভিযোগ করেছেন তিনি।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত?












Click it and Unblock the Notifications