Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

জুনিয়র চিকিৎসকদের এক্স হ্যান্ডেলে কী বার্তা দিলেন অভিষেক?

আরও একবার আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরজি কর কাণ্ডে বরাবর জুনিয়র চিকিৎসকদের পাশে থেকেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বুধবার তিনি ফের দীর্ঘ টুইট করলেন। আন্দোলন রত চিকিৎসকদের উদ্দেশ্যে কী বললেন তিনি?

কর্মবিরতি এখনই তোলা হচ্ছে না। মুখ্যসচিবের সঙ্গে আরেক দফা বৈঠক চাইছেন আন্দোলনকারীরা। সেজন্য মুখ্যসচিব মনোজ পন্থকে বুধবার ইমেলও পাঠানো হয়েছে। স্বাস্থ্য সচিবকে সরানোর দাবিতে তাঁরা অনড়।

Abhishek banerjee

ডায়মন্ড হারবারের সাংসদ একটি দীর্ঘ চিঠি লিখেছেন৷ এবারেও তিনি জুনিয়র ডাক্তারদের পাশেই আছেন। তবে এদিন তিনি জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি তুলে নেওয়ার বার্তা দিয়েছেন অভিষেক। তিনি লিখেছেন, " প্রথম দিন থেকে, আমি নিরাপত্তার বিষয়ে ডাক্তারদের উদ্বেগের বিষয়ে সমর্থন করেছি। আমি সব সময় মনে করি, তাদের উদ্বেগের বেশিরভাগই বৈধ, ন্যায্য।"

পশ্চিমবঙ্গের মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং পরিকাঠামোগত উন্নয়ন সহ তাদের নিরাপত্তা ও নিরাপত্তার উন্নতির জন্য বেশিরভাগ ব্যবস্থাই চলছে। আশা করা হচ্ছে ১৪ দিনের মধ্যে সম্পন্ন হবে। সরকার কলকাতা পুলিশ কমিশনার ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের বদলি করেছে। তাও লিখেছেন তিনি।

সদিচ্ছার ইঙ্গিত হিসেবে, ডাক্তারদের এখন কর্মবিরতি তুলে নেওয়ার কথা বিবেচনা করা উচিত। জনগণের সেবা করার জন্য রাজ্য সরকারের সঙ্গে সহযোগিতা করা উচিত। এই বার্তা দিয়েছেন অভিষেক।

তবে এদিন সিবিআইকেও শেষ দিকে ইঙ্গিত করেছেন অভিষেক। কোনও অপরাধী রেহাই না পায়, দ্রুত যাতে শাস্তি দেওয়া যায়, সেদিকে সিবিআইকে দেখতে বার্তা তৃণমূল নেতার। ১০ বছরে সিবিআই একটিও তদন্ত শেষ করতে পারেনি। ন্যায় বিচার বিলম্বিত হচ্ছে। সেই খোঁচাও দিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+