প্রশান্ত কিশোরের সঙ্গে তৃণমূলের রসায়ন কী? লোকসভা নির্বাচনে পিকেকে মমতা কোন চোখে দেখছেন?

প্রশান্ত কিশোর। দেশের রাজনৈতিক জগতের কাছে পরিচিত নাম। আর ভোট কুশলী বিশেষণটা এই বাংলা থেকেই দেওয়া। তিনি কখনও কাজ করে মোদী-অমিত শাহের হয়ে। আবার কখনও তৃণমূলের হয়ে। আবার একই রাজ্যে পাঁচ বছরের মধ্যে পরামর্শদাতা হিসেবে তাঁর অবস্থানের বদল ঘটে।

বিজেপি কিংবা তৃণমূলের পরামর্শদাতা হিসেবে সফল হলেও, উত্তর প্রদেশে কংগ্রেসের পরামর্শদাতা হিসেবে তিনি ব্যর্থ। আবার তাঁকে জাতীয় পর্যায়ে কংগ্রেসের পরামর্শ দাতা করার কথা শোনা গেলেও, শেষ পর্যন্ত তা হয়নি। এহেন প্রশান্ত কিশোর লোকসভা নির্বাচনের আগে জাতীয় পর্যায়ে এবং বিভিন্ন রাজ্যে ফল নিয়ে নিজের অবস্থান ব্যক্ত করেছেন।

Prashant Kishor and mamata banerjee

  • বাংলায় বিজেপির ভাল ফলে দাবি

একদিকে তিনি যখন বলছেন, বিজেপি একা ৩৭০ কিংবা এনডিএ ৪০০ আসনে পৌঁছতে পারবে না, অন্যদিকে তিনি বলেছেন, বাংলায় বিজেপি তৃণমূলের তুলনায় ভাল ফল করবে। যে প্রশান্ত কিশোর ২০২১-এ তৃণমূলের পরামর্শদাতা ছিলেন, সেই পিকের এহেন কথা কিছুতেই মেনে নিতে পারছেন না তৃণমূলের নিচ থেকে ওপরে নেতা-নেত্রী থেকে সাধারণ সমর্থকরা পর্যন্ত। ফলে জবাবদিহির দায় পৌঁছচ্ছে সর্বোচ্চ নেতৃত্বের ওপরে।

  • অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অবস্থান

দিন কয়েক আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যখন, বাংলায় প্রশান্ত কিশোরের ভবিষ্যদ্বাণী নিয়ে প্রশ্ন করা হয়েছিল, সেই সময় তিনি বলেছিলেন উনি (প্রশান্ত কিশোর) ওভার হাইপড। ফলে সেই সময়ই এবারের লোকসভা নির্বাচনে প্রশান্ত কিশোর সম্পর্কে তৃণমূলের অবস্থান সম্পর্কে ধারনা করা গিয়েছিল।

  • অ্যাইপ্যাক থাকলেও পিকে নেই

এবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রশান্ত কিশোর এবং তাঁর সংস্থা আইপ্যাককে নিয়ে দলের অবস্থানের কথা প্রকাশ্যে জানিয়েছেন। এক সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, আইপ্যাক এবারেও তৃণমূলের হয়ে কাজ করলেও, সেখানে প্রশান্ত কিশোর নেই। প্রশান্ত কিশোরের সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই বলেও দাবি করেছেন তৃণমূল সুপ্রিমো। অন্যদিকে আইপ্যাক সম্পর্কে তিনি বলেছেন, এই ধরনের সংস্থা ডেটা দিয়ে প্রচারে সাহায্য করেষ

  • পিকে কাজ করছেন বিজেপি হয়ে

এবারের লোকসভা নির্বাচনের সম্ভাব্য ফল নিয়ে প্রশান্ত কিশোর যেসব কথা বলেছেন, তা তাঁর একান্তভাবে নিজস্ব বলে জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো। যে প্রশান্ত কিশোর ২০১৯-এ অন্ধ্রপ্রদেশে ওয়াইএসআর কংগ্রেসের হয়ে কাজ করেছিলেন, এবার তিনি বলছেন, তারা হারবে। এব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এবার প্রশান্ত কিশোর অন্ধ্রপ্রদেশে তেলেগু দেশম-বিজেপির হয়ে কাজ করছেন। এর আগে ইন্ডিয়া ব্লক নিয়ে প্রশান্ত কিশোরের মন্তব্যে তিনি বিষ্মিত হননি বলে জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+