Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নজরে ভবানীপুর! ফের ধরাশায়ী বাম, শ্রীজীবের কাঁধে বন্দুক রেখেও কেন মুখ থুবড়ে পড়ল বিমান ব্রিগেড?

নজরে ভবানীপুর! ফের ধরাশায়ী বাম, শ্রীজীবের কাঁধে বন্দুক রেখেও কেন মুখ থুবড়ে পড়ল বিমান ব্রিগেড?

ভবানীপুরে এসেছে প্রত্যাশিত জয়। যা নিয়ে তীব্র উত্তেজনা রয়েছে শাসক শিবিরে। বিধানসভা নির্বাচনের পর এবার উপনির্বাচনের ময়দানেও রীতিমতো ধরাশায়ী হয়েছে বিজেপি। অন্যদিকে কার্যত মুখ থুবড়ে পড়েছে বামেরা। এমনকী ভোট শতাংশের হিসাবেও আগের বারের থেকেও এবারে তলিয়ে গিয়েছে বাম ব্রিগেড। পরিসংখ্যান বলছে ২০১১ সালের উপনির্বাচনে এই কেন্দ্রে বাম প্রার্থী নন্দিনী মুখার্জি পেয়েছিলেন ১৯ হাজা ৪২২টি ভোট। সেখানে এবারের উপনির্বাচনে বাম প্রার্থী শীজীব বিশ্বাস পেয়েছেন ৪ হাজার ২২৬টি ভোট।

কত ভোট পেলেন মমতা

কত ভোট পেলেন মমতা

এদিকে সোশ্যাল মিডিয়া বরাবরই দুর্দান্ত সক্রিয় বামেরা। সৌরভ পালোধী, শতরূপ ঘোষেদের মতো ফেসবুক স্টারেদের ছটাও ছড়িয়ে সর্বত্র। এবারের উপনির্বাচনের আগে নির্বাচনী প্রচারে একাধিক রদবদল আনে বামেরা। কিন্তু তারপরেও যে ভোটে ময়দানে ক্ষয় অব্যাহত রয়েছে তা বর্তমানে ফলাফলেই স্পষ্ট। এদিকে এবারের উপনির্বাচনী ফলাফল বলছে ২১ রাউন্ড গণনা শেষে তৃণমূল প্রার্থী মমতা বন্দোপাধ্যায় পেয়েছেন ৮৪ হাজার ৩৮৯ ভোট। বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল পেয়েছেন ২৬ হাজার ৩২০ ভোট।

কী বলছে পরিসংখ্যান

কী বলছে পরিসংখ্যান

সহজ কথায় নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে ৫৮ হাজার ৮৩৫ ভোটে জয়ী হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে একুশের বিধানসভা ভোটে ভবানীপুর থেকে জয়ী হন তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। ভোট পড়েছিল প্রায় ৬২ শতাংশ এবং তিনি জেতেন ২৮ হাজার ৭১৯ ভোটে। যদিও নন্দীগ্রামে মমতার বিজয়রথ শুভেন্দুর হাতে ধাক্কা খাওয়ার পর ভবানীপুরেই নিজের পরবর্তী অগ্নী পরীক্ষা কেন্দ্র হিসাবে বাছেন মমতা। আশন থেকে সরে দাঁড়ান শোভনদেব।

 শুরু থেকেই দিনটা ভালো যাচ্ছিল না শ্রীজীবের

শুরু থেকেই দিনটা ভালো যাচ্ছিল না শ্রীজীবের

এদিকে দিনের শুরু থেকেই সময়টা ভালো যাচ্ছিল না শ্রীজীবের। আর তাতেই মুষরে পড়েছিল গোচা বাম ব্রিগেজ। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, দ্বিতীয় রাউন্ড শেষে বাম প্রার্থী শ্রীজীবের ঝুলিতে যায় মাত্র ১৩২ ভোট। যদিও প্রথম রাউন্ডের শেষে বাম প্রার্থী পেয়েছিলেন মাত্র ৮৫টি ভোট। পরবর্তীতে তৃতীয় রাউন্ড শেষে দেখা যায় বাম প্রার্থী শ্রীজীব বিশ্বাসের প্রাপ্ত ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ২৫০। আৎ তখনই বামেরা বুঝে গিয়েছে জয় তো বহুদূর এখন জমানত রক্ষাই এখন তাদের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ। অবশেষে ২১ রাউন্ড শেষে শ্রীজীব পান মাত্র ৪ হাজার ২২৬টি ভোট। আর এখানেই সিপিএমের কফিনে শেষ পেরেকেটি পুঁতে দেন মমতা।

 কী বলছে ইতিহাস

কী বলছে ইতিহাস

অন্যদিকে নির্বাচনী পরিসংখ্যান বলছে ১৯৬৯ সালেই এই আসনে জেতেন সিপিআইএম নেতা সাধন গুপ্ত। যদিও তারপর থেকে আর কখনওই এই কেন্দ্রে বিশেষ ঘুরে দাঁড়াতে পারেনি বামেরা। দিনের পর দিন হয়েছে ভোট ক্ষয়। ২০১১ সালের পালাবদলের ভোটে এই কেন্দ্রে সিপিআইএম প্রার্থী নারায়ন প্রসাদ জৈন্য পান ৩৭ হাজার ৯৬৭টি ভোট। বর্তমানে যা নেমে এসেছে ৪ হাজারে। বর্তমানে এই রাস্তা থেকে উত্তোরনের পথ কোথায় সেই প্রশ্নের উত্তর নেই বাম নেতাদের কাছেও। তবে ফের নির্বাচনী পরাজয় নিয়ে জোরদার আলোচনা শুরু হয়েছে আলিমুদ্দিনের অন্দরে।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+