Vande Bharat Express: হলটা কী হাওড়া-এনজেপি বন্দে ভারতের? রোগ খুঁজতে চেন্নাই থেকে এল বিশেষ টিম
Vande Bharat Express: যান্ত্রিক ত্রুটির কারণে পর পর দুদিন বাতিল হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত! পরিস্থিতি যা তাতে আগামী আরও কয়েকদিন এই রুটে সেমি বুলেটের পরিষেবা স্থগিত রাখতে পারে রেলওয়ে। যদিও দ্রুত সমস্যা মেটাতে চেন্নাই থেকে বিশেষজ্ঞদের একটি দল কলকাতায় এসেছেন।
আইসিএফ কোচের বিষয়ে এই টিমের যথেষ্ট জ্ঞান আছে। আর তারাই পুরো বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানা গিয়েছে। কিন্তু বারবার কেন হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত ট্রেনটিকে (Vande Bharat Express) বিপত্তির মধ্যে পড়তে হচ্ছে? এমনকি ট্রেনটির রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন উঠছে।

রবিবার নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া ফেরারে পথে হঠাত করেই প্রবল শব্দ শোনা যায় এই ট্রেনে (Vande Bharat Express)। এমনকি প্রবল ঝাঁকুনি সহ্য করতে হয় যাত্রীদের। যা নিয়ে রীতিমত আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। এই অবস্থায় মাঝপথেই কার্যত দাঁড় করিয়ে দেওয়া হয় দেশের প্রথম সেমি বুলেটকে।
জানা যায়, রাঙাপানি এবং নিজবাড়ির মাঝে মোদী সরকারের গর্বের ট্রেনটিকে (Vande Bharat Express) দাঁড় করানো হয়। দু'ঘন্টা ধরে যান্ত্রিক ত্রুটি মেরামতের কাজ করা হয়। কিন্তু তাতেও সমস্যা মেটে না। কার্যত বিপদ হাতে নিয়েই কোনও রকমে ট্রেনটিকে (Vande Bharat Express) হাওড়ায় ফিরিয়ে নিয়ে আসা হয়।
যদিও এরপরেই ত্রুটিযুক্ত কামরাটিকে কারসেডে নিয়ে যাওয়া হয়। এবং তা সারানোর চেষ্টা করা হয়। রেল সূত্রে জানা গিয়েছে, ট্রেনটির (Vande Bharat Express) চাকার সঙ্গে কোনও ধাতব অংশ ধাক্কা খাচ্ছে। আর সেই কারণেই বিকট আওয়াজ। এমনকি প্রবল ঝাঁকুনি সেই কারণেই তৈরি হচ্ছে বলে প্রাথমিক অনুমান রেল আধিকারিকদের।
যাত্রীর নিরাপত্তার কথা মাথায় রেখেই ট্রেনটির (Vande Bharat Express)পরিষেবা বাতিল করা হয়েছে। তবে দ্রুত সমস্যা মেটাতে আইসিএফ কোচের বিশেষ দল চেন্নাই থেকে কলকাতায় এসেছেন। সোমবারই এই দল কলকাতায় পৌঁছে গিয়েছেন। তাঁরাই গোটা বিষয়টি খতিয়ে দেখছেন বলে রেল সূত্রে জানা গিয়েছে।
তবে এই ঘটনা নতুন নয়, হাওড়া-এনজেপি বন্দে ভারতে (Vande Bharat Express) আগেও যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। বাতিল করতে হয়েছে পরিষেবা। এই অবস্থায় সঠিক রক্ষনাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠছে। যদিও রেলের দাবি, প্রত্যেকদিনই রক্ষণাবেক্ষণ করা হয়। এজন্যে হাওড়ায় বিশেষ কারসেড (Vande Bharat Express) তৈরি করা হয়েছে। যেখানে নির্দিষ্ট কর্মীদের ট্রেনিংও দেওয়া হয়েছে।
যাত্রী নিরাপত্তাতে কোনও খামতি রেলের তরফে নেই বলেই দাবি। যদিও সবার আগে রেকটি (Vande Bharat Express) দ্রুত সারিয়ে ট্র্যাকে ফেরানোটাই বড় টার্গেট হিসাবেই দেখছেন পূর্ব রেলের আধিকারিকরা।












Click it and Unblock the Notifications