West Bengal Budget 2025: সুজলা বাংলায় সোনার ফসল ফলিয়ে দুইবেলা আহার জোটাতে পারছেন? কী বলছেন রাজ্যের চাষীরা
West Bengal Budget 2025: আগামী ১২ ই ফেব্রুয়ারি পেশ চলেছে রাজ্য বাজেট। সুজলা সুফলা বাংলার কৃষকরা সবথেকে বড় সম্পদ। এমনিতেও রাজ্যে তৃণমূল সরকারের স্লোগানই হল মা মাটি, মানুষ। আর তাই মাটির সঙ্গে এই রাজ্যের যোগাযোগ নিবিড়। এখন শীতের শেষ আর বসন্তের শুরুতে ক্ষেত ভরে দাঁড়িয়ে রয়েছে আলু, টমেটো, সরষের মত সোনার ফসল।
তবে সেই মাটিই যাঁদের জীবন ও জীবিকা, অর্থাৎ রাজ্যের কৃষকরা, তাঁদের জীবন বাস্তবে কি আদৌ শস্য শ্যামল? নাকি দু বেলা দু মুঠো পেট ভরানোর চিন্তায় কঠিক বাস্তবের সঙ্গে লড়াই করে কোনও রকমে বেঁচে থাকার গান করছেন বাংলার কৃষিজীবী মানুষ? খোঁজ নিল ওয়ান ইন্ডিয়া বাংলা। বাজেট (West Bengal Budget 2025) নিয়ে কি বলছেন কৃষকরা?

বলে রাখা প্রয়োজন, বাংলার কৃষকদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আছে প্রকল্প। সেই প্রকল্পের আওতায় বাংলার কৃষকরা আর্থিক সুবিধা পেয়ে থাকেন। এছাড়াও শস্য বীমা সহ বিভিন্ন ধরনের সুবিধা দেয় সরকার। কিন্তু অনেকাংশেই ক্ষোভ রয়েছে।
আর বিধানসভা ভোটের আগে সেই ক্ষোভকে থামাতে এবার বাজাটে গ্রামোন্নয়নে বিপুল বরাদ্দ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করতে পারে বলে মনে করা হচ্ছে। আর সেদিকে তাকিয়ে গ্রামোন্নয়ন এবং পঞ্চায়েত দফতরের জন্য বাংলার বাজেটে ৩৫ কোটি টাকা বরাদ্দ হতে পারে বলে মনে করা হচ্ছে। এছাড়াও গ্রামীণ এলাকায় উন্নয়নের দিকেও বিশেষ নজর দিতে পারে সরকার।
বিশেষ করে রাস্তা, পানীয় জল সহ একাধিক ক্ষেত্রে বিশেষ নজর দেওয়া হতে পারে। বরাদ হতে পারে গতবারের তুলনায় অনেকটাই বেশি। বলে রাখা প্রয়োজন, গত লোকসভা নির্বাচনে বাংলায় মুখ থুবড়ে পড়ে বঙ্গ বিজেপি। ১০০ দিনের কাজের টাকা আটকে রাখা থেকে শুরু করে একাধিক বিষয়কে সামনে রেখে প্রচারে ঝড় তোলে শাসকদল তৃণমূল। এবার তাই গ্রামের দিকে নজর দিয়ে বাজেট ( (West Bengal Budget 2025) পেশ করতে পারে তৃণমূল সরকার, এমনটাই জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications