CV Anand Bose: যা ঘটছে তা সংঘাত নয়, এক বছর পেরনোর দিনে নবান্ন সম্পর্কে আর কী বললেন রাজ্যপাল?
ঠিক একবছর আগে রাজ্যে এসেছিলেন সিভি আনন্দ বোস। রাজ্যপাল হিসেবে দায়িত্ব নিয়েছিলেন তিনি। মধ্যে কেটে গিয়েছে দীর্ঘ সময়। রাজনীতির গতিপ্রবাহে সমীকরণ বদলেছে রাজভবন ও নবান্নের৷ আহ মঙ্গলবার রাজভবনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভাষণ দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
এদিনের বক্তব্যেও উঠে এল রাজ্যের দুর্নীতি প্রসঙ্গ। হিংসা নিয়ে এদিনও সরব রাজ্যপাল। ভায়োলেন্স রাতারাতি সংঘটিত হয় না। যেখানে হিংসা আছে, সেখানে কী পদক্ষেপ আছে? প্রশ্ন সি ভি আনন্দ বোসের। রাজ্যপাল বলেন, খুন মানেই খুন নয়। সেই পরিবারের স্ত্রী, ছেলেমেয়ের জীবনেও তার ভয়াবহ প্রভাব পড়ে।

এই এক বছরে শাসক দল তৃণমূল কংগ্রেস ও সি বি আনন্দ বোসের মধ্যে একাধিক সংঘাত দেখা গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একসময় শুরুর দিকে রাজ্যপাল সম্পর্কে প্রশংসা করেছিলেন। তৃণমূল কংগ্রেসের সঙ্গে রাজ্যপালের নিবিড় সম্পর্ক তৈরি হয়। সরস্বতী পূজার সময় হাতেখড়ি অনুষ্ঠান হয় রাজভবনে। সেই সময় প্রধান অতিথি ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কিন্তু তারপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। একাধিক ইস্যুতে সরব হয়েছেন রাজ্যপাল। রাজ্যের দুর্নীতি ইস্যু থেকে হিংসা বিভিন্ন বিষয়ে সংঘাত চরমে উঠেছে। তার মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যপাটে একবছর কাটিয়ে দিলেন সি ভি আনন্দ বোস।
তবে এবার তাঁর বক্তব্যে কিছুটা সুর নরম রাখলেন রাজ্যপাল। "শেষ একবছরে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একটাও কথা বলিনি।" এই কথাই বললেন রাজ্যপাল৷ রাজ্যে যা হচ্ছে, তা মোটেও সংঘাত নয়। এমন কথাই শোনা গেল রাজ্যপালের গলায়। তবে পারস্পরিক সৌজন্য ও সম্মান বজায় থাকবে। ব্যালেন্স থাকবে। এমনই মনে করছেন সি ভি আনন্দ বোস।
বাংলার উন্নয়নের জন্য কাজ করছেন তিনি। আগামী দিনে আরও উন্নয়নমূলক কাজ করবেন রাজ্যপাল। এমনই ইচ্ছাপ্রকাশ করেছেন তিনি। রাজভবনে কোনও বিল আটকে নেই। এই কথাও তিনি বলতে ভোলেননি। রাজভবন থেকেই তিনি বিশ্ব বাণিজ্য সম্মেলনে অংশ নেবেন।
অ্যান্টি করাপশন সেল গঠন করা হয়েছে। টাকা দিতে ও নিতে বারণ করছেন রাজ্যপাল। রাজভবনের উত্তর দিকের গেট নর্থ গেট রবীন্দ্রনাথ ঠাকুরের নামে হবে। নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মরণে পোট্রেট শো হবে। এই কথাও তিনি জানান।












Click it and Unblock the Notifications