Firhad Hakim: উত্তরবঙ্গে কেন আসন পেল না তৃণমূল, কী বললেন ফিরহাদ হাকিম

লোকসভা ভোটে সামগ্রিক ভাবে বাংলায় ভাল ফল করেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু দুই বঙ্গের নিরিখে দেখতে গেলে উত্তরবঙ্গে তেমন ভাল ফল করতে পারেনি শাসক দল। দার্জিলিং, বালুরঘাট, থেকে শুরু করে সিংহভাগ লোকসভা কেন্দ্রই বিজেপির দখলে থেকে। কেবল মাত্র কোচবিহার পুনর্দখল করতে পেরেছে তৃণমূল কংগ্রেস।

এর নেপথ্যে সংগঠনিক দুর্বলতা রয়েছে বলে মনে করছেন ফিরহাদ হাকিম। শাসক দলের নেতা ফিরহাদ হাকিম বলেছেন, উত্তরবঙ্গের জন্য অনেক কাজ করেছেন মুখ্যমন্ত্রী। এর আগে কোনও রাজ্য সরকার উত্তরবঙ্গের জন্য এতোটা ভাবেনি যতটা মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছেন। তারপরেও কেন উত্তরবঙ্গ মুখ ফেলার তৃণমূল কংগ্রেেসর থেকে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

Firhad Hakim

বালুরঘাট কেন্দ্রটি নিয়ে শেষবেলা পর্যন্ত চলেছে টানাপোড়েন। শেষ বেলায় জয়ের সার্টিফিকেট পেয়েছেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। এদিকে এই কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দাবি করেছেন ইভিএমে কারচুপি করা হয়েছে। নইলে তিনিই জিতছিলেন। এই নিয়ে জোর আলোচনা চলছে রাজনৈতিক মহলে। উত্তরবঙ্গে তৃণমূলের খারাপ ফল নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গিয়েছে।

কোচবিহার বাদ দিয়ে উত্তরবঙ্গের ৬টি জেলা কিন্তু ধরে রেখেছে বিজেপি। দার্জিলিং জেলায় জয়ী হয়েছেন গতবারের সাংসদ এবারের বিজেপি প্রার্থী রাজু বিস্তা। গোটা জেলায় রাজু বিস্তার তৃণমূল প্রার্থী গোপাল লামার চাইতে ভোটের ব্যবধান কমলেও। শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে ভোটের ব্যবধান গত লোকসভা নির্বাচনের চাইতে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আর তাতেই বাজিমাত করেছেন বিজেপি প্রার্থী। এমন ফলাফল আশা করেনি ঘাসফুল শিবির।

তারা রীতি মতন তাজ্জব বনে যান। দলের অন্তরে শুরু হয়ে যায় বিশ্লেষন। যেখানে শিলিগুড়ি পুরনিগম বর্তমানে তৃণমূলের দখলে ৪৭ টি ওয়ার্ডের মধ্যে অধিকাংশ ওয়ার্ডই তৃণমূলের দখলে।সেখানে দাঁড়িয়ে বিজেপি প্রার্থী কি করে শিলিগুড়ি পুরনিগম এলাকা থেকে তৃণমূল প্রার্থীর চাইতে ভোট এত বেশি পায় তা নিয়েই দলের অন্তরে শুরু হয়েছে পর্যালোচনা। মেয়র গৌতম দেবও এমন ফলাফলে হতাশ।

ফিরহাদ হাকিমের গলাতেও উত্তরবঙ্গের ফলাফল নিয়ে সংশয়ের সুর শোনা গিয়েছে। ফিরহাদ হাকিম বলেছেন উত্তরবঙ্গের জন্য প্রচুর কাজ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানকার মানুষও বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করেছেন। তাহলে কোথায় ভোটের কমতি হল তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

ফিরহাদ হাকিম মনে করছেন উত্তরবঙ্গে সংগঠনের কোনও খামতি রয়েছে সেকারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি করেছেন তিনি। উত্তরবঙ্গের সংগঠন নিয়ে হাইকমান্ডের আলোচনায় বসা উচিত বলে মন্তব্য করেছেন তিনি। সূত্রের খবর নবনির্বাচিত সাংসদদের নিয়ে আগামী শনিবার বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+