তোষণের রাজনীতি ও ভোটব্যাঙ্ক মজবুতের চেষ্টা, ওয়াকফ বিল প্রসঙ্গে কী বললেন শুভেন্দু!

ওয়াকফ বিল আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। এবারের শীতকালীন অধিবেশনেই এই বিল লোকসভায় আনা হবে। সেই কথা জানা গিয়েছে। তাই নিয়ে তৃণমূলের তরফে প্রতিবাদ রয়েছে। কলকাতায় তৃণমূলের সংখ্যালঘু সেল সভাও করবে বলে খবর। এই সব বিষয়ে কী বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

জয়েন্ট পার্লামেন্টরি কমিটি রিপোর্ট দেওয়া না পর্যন্ত কারোরই কিছু বলা উচিত নয়। সেই কথা বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার বিধানসভার বাইরে সাংবাদিকের প্রশ্নের উত্তর দেন শুভেন্দু।

suvendu adhikari

এদিন শুভেন্দু বলেন, " ওয়াকফ জয়েন্ট পার্লামেন্টরি কমিশনের কনসিডারেশনে আছে। আমি ভারতীয় জনতা পার্টির একজন লেজিকলেটর। জয়েন্ট পার্লামেন্টরি কমিটি তার রিপোর্ট জমা না দেওয়ার আগে কিছু বলা কারোরই উচিত নয়৷"

রাজ্য সরকার ও শাসক দলকে এই ইস্যুতে খোঁচা দিয়েছেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা বলেন, " এখানে পোলারাইজেশন ও তোষণের রাজনীতি ও ভোটব্যাঙ্ক মজবুত করার জন্য এটা প্রতিযোগিতা চলছে৷ ২৮ তারিখ সিদ্দিকুল্লা সাহেবরা ডেকেছেন। আর ৩০ তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় ডেকেছেন।"

৩০ তারিখ কলকাতায় তৃণমূলের সংখ্যালঘু সেলের তরফে জমায়েতের ডাক দেওয়া হয়েছে। রানি রাসমণী রোডে এই সভা হবে। এই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩০ নভেম্বর ওয়াকফ বিল নিয়ে দলের অবস্থান স্পষ্ট করবেন লোকসভায় তৃণমূলের মুখ‍যসচেতক কল‍যাণ বন্দ‍যাপাধ‍যায়। থাকবেন মেয়র ফিরহাদ হাকিম। তাই নিয়ে রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র চর্চা শুরু হয়ে গিয়েছে।

বিধানসভাতেও এই বিষয়ে প্রস্তাব আনছে শাসক দল তৃণমূল। সেই বিষয়ে শুভেন্দু অধিকারী বলেন, বিধানসভায় যখন প্রস্তাব আসবে, তখন বিধানসভার মধ্যেই তার উত্তর আমরা দিয়ে দেব। জেসিপির আওতাভুক্ত থাকা অবস্থায় এই বিষয়ে কারোর কোনও উত্তেজনা বাড়ানো উচিত নয়।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+