Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ভিক্টোরিয়ার নাম বদলে হবে নেতাজি মেমোরিয়াল! কী বলছেন সুগত-চন্দ্র বসুরা?

২৩ জানুয়ারির দিনটিকে ইতিমধ্যেই 'পরাক্রম দিবস' হিসেবে ঘোষণা করেছে কেন্দ্র। সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানাতে কালকা মেলের নামও পরিবর্তন করে 'নেতাজি এক্সপ্রেস' করার সিদ্ধান্ত টুইটারে জানিয়েছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। এবার ভিক্টোরিয়া মেমোরিয়ালের নাম নেতাজির নামে হতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে।

নাম পরিবর্তনের ঘোষণা করতে পারেন স্বয়ং প্রধানমন্ত্রী

নাম পরিবর্তনের ঘোষণা করতে পারেন স্বয়ং প্রধানমন্ত্রী

নেতাজি বা আজাদ হিন্দ ফৌজের নামে ভিক্টোরিয়া মেমোরিয়ালের নামকরণ হতে পারে বলে জল্পনা শুরু হয়েছে। নাম পরিবর্তনের ঘোষণা করতে পারেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোনা যাচ্ছে, নেতাজি বিষয়ক কমিটি এই সংক্রান্ত প্রস্তাব দিয়েছে। নতুন নামকরণ নেতাজি মেমোরিয়াল হতে পারে বলে শোনা গিয়েছে।

বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন সুগত বসু

বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন সুগত বসু

যদিও বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন নেতাজির পরিবারের সদস্য তথা তৃণমূলের প্রাক্তন সাংসদ সুগত বসু। এবিষয়ে নেতাজির পরিবারের কারও কাছে কোনও খবর নেই। সুগত বসুর কাছে বিষয়টি গুরুত্বহীন। গুজব ছড়িয়েছে বলে মন্তব্য করেন তিনি। জানান, 'এখনও পর্যন্ত পুরোটাই গুজবের স্তরে। আমাদের কাছে অফিশিয়াল কোনও বিজ্ঞপ্তি আসেনি। এ বিষয়ে কিছু বলার নেই।'

কী বলছেন চন্দ্র বসু?

কী বলছেন চন্দ্র বসু?

অন্যদিকে ভিক্টোরিয়ার নাম পরিবর্তনের বদলে নেতাজিকে শ্রদ্ধা জানাতে পৃথক স্মৃতিসৌধ তৈরির পক্ষে সওয়াল করলেন প্রপৌত্র চন্দ্র বসু। নাম পরিবর্তনের বিষয়টি যদিও এখনও অস্বীকার করেছেন ভিক্টোরিয়া মেমোরিয়ালের দায়িত্বে থাকা সংস্কৃতি মন্ত্রকের কর্তারা। তবে এ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় যে তীব্র জল্পনা শুরু হয়েছে সেকথা স্বীকার করেছেন তাঁরা।

একাধিক কর্মসূচি নিয়েছে কেন্দ্র ও রাজ্য সরকার

একাধিক কর্মসূচি নিয়েছে কেন্দ্র ও রাজ্য সরকার

ইতিমধ্যেই নেতাজির ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে একাধিক কর্মসূচি নিয়েছে কেন্দ্র ও রাজ্য সরকার। ভিক্টোরিয়া হলে নেতাজি জয়ন্তীর অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আগামীকাল কলকাতায় আসছেন নরেন্দ্র মোদী৷ নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে দেশব্যাপী কর্মসূচির সূচনা করবেন প্রধানমন্ত্রী৷

ভিক্টোরিয়ার নাম বদলের দাবি

ভিক্টোরিয়ার নাম বদলের দাবি

প্রসঙ্গত, ভিক্টোরিয়ার নাম বদলের বিষয়টি নতুন নয়। কলকাতা বন্দরের নাম শ্যামাপ্রসাদের নামে করার সময়ই ভিক্টোরিয়া মেমোরিয়ালের নাম রানি লক্ষ্মীবাঈয়ের নামে করার দাবি তুলেছিলেন সুব্রহ্মণ্যম স্বামী। কিন্তু, নেতাজির প্রতি বাঙালির আবেগ বুঝে ভোটের আগে ভিক্টোরিয়ার নাম বদলের মধ্যে বিশেষ তাৎপর্য রয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+