বিজেপি প্রার্থীকে কোন খারাপ কথা বলা হয়েছে? পাল্টা প্রশ্ন করলেন অভিষেক
নিজের জায়গাতেই অনড় রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোন কুরুচিকর শব্দ প্রয়োগ করা হয়েছে বিজেপি বিধায়কের নামে? শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই প্রশ্ন করেছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।
মালদা দক্ষিণ কেন্দ্রের প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই কারণে, বিজেপি অভিষেকের বিরুদ্ধে কমিশনে নালিশ করেছে। সেই বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা।

কী খারাপ কথা বলেছেন তিনি? কেন ওই কথা বলা যাবে না? পালটা প্রশ্ন করেছেন অভিষেক। তৃণমূল নেতা বলেন, আমি কেন বলেছি? যে প্রতিনিধি মানুষের ভোটে নির্বাচিত হয়ে ২০২১ সালে বিধায়ক হওয়ার পর কেন্দ্র সরকারকে বলে মানুষের টাকা বন্ধ করে দাও৷ তাঁকে আমি কী বলব? "
অভিষেক আরও বলেন, এই বিজেপির বিধায়ক ইংরেজ বাজার থেকে নির্বাচিত হয়েছিলেন ২০১২ সালে। ওনাকে বলুন, গত তিন বছরে একটা চিঠি যদি লিখে থাকে কেন্দ্রকে। যে আমি নির্বাচিত হয়েছি মানুষের ভোটে। মানুষের টাকা বঞ্চিত করবেন না। মানুষের টাকা ছেড়ে দিন। আমি ওনার পায়ে হাত দিয়ে প্রণাম করব।"
এরপরেই সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। "ওনারা যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাপবাপান্ত করেন, তখন ভালো। যোগী আদিত্যনাথকে বলে 'জি', জেপি নাড্ডাকে বলে জি। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে 'বুড়ি', 'চোর', 'ফুপু', 'খালা'। তখন এই শব্দগুলো খুব ভালো।"
"বিজেপি যে ভাষা বোঝে, সেই ভাষাতে বিজেপিকে জবাব দিতে জানি।" জোর দিতে এই দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।












Click it and Unblock the Notifications