রাত থেকেই কলকাতায় নামবে পারদ! বছরের শুরুতেই দক্ষিণবঙ্গে মুষলধারায় বৃষ্টির সম্ভাবনা
আপাতত কেটে গিয়েছে ঘূর্ণাবর্ত। শুক্রবার রাত থেকেই তাপমাত্রা কমবে। কলকাতায় যা গিয়ে দাঁড়াতে পারে ১১ ডিগ্রির আশপাশে। এদিন বিকেলে এমনটাই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
আপাতত কেটে গিয়েছে ঘূর্ণাবর্ত। শুক্রবার রাত থেকেই তাপমাত্রা কমবে। কলকাতায় যা গিয়ে দাঁড়াতে পারে ১১ ডিগ্রির আশপাশে। এদিন বিকেলে এমনটাই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে বছরের শুরুতে দক্ষিণবঙ্গে মুষলধারায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৩ ডিগ্রি সেলসিয়াস।

কোল্ড ডে-র পরিস্থিতি
২৭ থেকে ২৯ ডিসেম্বরের মধ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় শৈত্য প্রবাহ/ কোল্ড ডে-র পরিস্থিতি তৈরি হবে বলে আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে। ২৭ ও ২৮ ডিসেম্বর পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে কোল্ড ডের পরিস্থিতি তৈরি হবে। আর ২৯ ডিসেম্বর এই পরিস্থিতি তৈরি হবে জলপাইগুড়ি, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।

শৈত্য প্রবাহের পরিস্থিতি
২৭ ও ২৮ ডিসেম্বর শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে চলেছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, দার্জিলিং, আলিপুরদুয়ার এবং কালিম্পং-এ। তবে ২৮ তারিখ এই পরিস্থিতি তৈরি হতে পারে হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতেও।

বছরের শুরুতেই বৃষ্টির সতর্কবার্তা
আবহাওয়া দফতরের পথ থেকে জানানো হয়েছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে ১ থেকে ৩ জানুয়ারির মধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে। পয়লা জানুয়ারি হাল্কা বৃষ্টি হতে পারে। কিন্তু পরের দিন বৃষ্টি হতে পারে হাল্কা থেকে মাঝারি রকমের। এই বৃষ্টি বেশিরভাগ জেলাতেই হবে। ৩ জানুয়ারি হাল্কা বৃষ্টি হতে পারে কিছু জায়গায়। ২ জানুয়ারি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ১২.১
বালুরঘাট ৯
বাঁকুড়া ১৩.৩
ব্যারাকপুর ১২.৬
বহরমপুর ৮.৪
বর্ধমান ১৩
ক্যানিং ১৩.৪
কোচবিহার ৮.৪
দার্জিলিং ১.৪
ডায়মন্ডহারবার ১৩.৩
দিঘা ১৪.২
মালদহ ১১.১
পুরুলিয়া ৯.৪
শিলিগুড়ি ৬.৭
শ্রীনিকেতন ১২












Click it and Unblock the Notifications