রাজ্য মেডিক্যাল জয়েন্টের মেধাতালিকায় শীর্ষে কলকাতা
কলকাতা, ২৫ অগাস্ট : রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পরীক্ষার ফল ঘোষণা হল। রাজ্যর মধ্যে প্রথম স্থান অধিকার করেছে অরবিন্দ ইনস্টিটিউটের ছাত্র চন্দ্রচূড মন্ডল। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছেন অনুরূপ মুখার্জি এবং সপ্তর্ষি ঘোষ। । বৃহস্পতিবার রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পক্ষ থেকে দুপুর ১ টায় আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফল ঘোষনা করা হয়।
মেধাতালিকা অনুযায়ী প্রথম দশ জন হলেন:
প্রথম চন্দ্রচূড় মন্ডল, দ্বিতীয় অনুরূপ মুখোপাধ্যায়, তৃতীয় সপ্তর্ষি ঘোষ, চতুর্থ দ্বৈপায়ন চট্টোপাধ্যায়, পঞ্চম সৌম্যদীপ রায়, ষষ্ঠ অনির্বাণ দে, সপ্তম তিয়াশা পাল, অষ্টম স্বর্ণাভ নন্দী, নবম সৈকত শ, এবং দশম স্থান অধিকার করেছেন অরিত ভট্টাচার্য্য।
দুপুর ২টো থেকে বিভিন্ন ওসেবসাইটে ফল জানা যাচ্ছে। যে যে ওয়েবসাইটগুলি থেকে আপনি ফল জানতে পারবেন সেগুলি হল- www.examtec.com, www.examresults.net, www.indiaresults.com, www.westbengaleducation.net, www.results.westbengaleducation.net।

এছাড়াও এসএমএসের মাধ্যমেও জয়েন্ট পরীক্ষার ফল জানা যাবে। এসএমএসে ফল জানার জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে WBJEE স্পেস দিয়ে আপনার রোল নম্বর। মেসেজ পাঠাতে পারেন ৫৪২৪২, ৫৬৭৬৭৫, অথবা ৫৬২৬৩ এই নম্বরগুলিতে।
গত ২০ শে জুলাই রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের যে পরীক্ষা নিয়েছিল তাতে ৭৫ হাজার ৮৬২ জন আবেদনকারী পরীক্ষার্থীর মধ্যে ৫৪ হাজার ৮৮৯ জন পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে হাজির ছিলেন বলে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়। বোর্ডের পক্ষ থেকে আরও জানানো হয় মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ার সব নিয়ম মেনে সাধারন ছাত্রদের মধ্যে যারা ৫০ শতাংশ নম্বর পেয়েছে তাদের নাম মেধাতালিকায় প্রকাশিত হয়েছে। এছাড়া তপশীলি জাতি ও উপজাতিদের ৪০ শতাংশ এবং শারীরিক প্রতিবন্ধী যারা ৪৫ শতাংশ নম্বর পেয়েছে তাদেরই নাম মেধাতালিকায় প্রকাশ করা হয়েছে।
এছাড়াও মেধাতালিকায় উত্তীর্ণ ছাত্রদের নামের তালিকায় সাধারন ছাত্র রয়েছে ৫ হাজার ৯২৭ জন, তপশীলি জাতি অন্তর্ভুক্ত ছাত্র সংখ্যা ১,৯২৯ জন। তপশীলি উপজাতি ছাত্র সংখ্যা ছিল ১০৭ জন। ওবিসি ছাত্র রয়েছে ৪,১৭৫ জন এবং প্রতিবন্ধী ছাত্রের সংখ্যা ২২ জন।
উল্লেখ্য এই পরীক্ষা গ্রহণকে কেন্দ্র করে অনেক জটিলতার সৃষ্টি হয়েছিল। অবশেষে কেন্দ্রীয় মন্ত্রীসভার জারি করা অর্ডিন্যান্সে রাষ্ট্রপতির স্বাক্ষরের পরেই এই পরীক্ষা এবছরের জন্য বৈধতা পায় ।












Click it and Unblock the Notifications