ভাবনায় পার ২ বছর, শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গে চালু হল ইন্টার্নশিপ স্কিম
ভাবনায় পার ২ বছর, শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গে চালু হল ইন্টার্নশিপ স্কিম
আজ থেকে ২ বছর আগে 'ইন্টার্নশিপ স্কিম' নিয়ে কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর এসে যায় লোকসভা নির্বাচন। সেই ভোটে মুখ থুবড়ে পড়েছিল তৃণমূল কংগ্রেস। রাজ্য থেকে পাঠ যায় যায় অবস্থা। নিজেদের দলের ইন্টার্নশিপ করালে ভালো হয় তো কোথায় যায় ছাত্রদের ইন্টার্নশিপ।

কী নাম এই স্কিমের?
এতদিন পর এবার সেই স্কিম ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনার মাঝেও রাজ্যে এখন তরতর করে দৌড়চ্ছে তৃণমূল কংগ্রেসের রণতরী। সব ঠিকঠাক। অতএব আবার নজর পড়ল পড়ুয়াদের নিয়ে ভাবা ইন্টার্নশিপ স্কিমের দিকে। পশ্চিমবঙ্গ সরকার চালু করল ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টস ইন্টার্নশিপ স্কিম, ২০২২।

কী সুবিধা মিলবে?
এতে প্রতি বছর ৬,০০০ জনকে ইন্টার্নশিপে নেওয়া হবে। যেখান থেকে খুশি উড়ে এসে জুড়ে বসা যাবে না। ওই পড়ুয়াকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। ন্যূনতম স্নাতক হতেই হবে। ইন্টার্নশিপ করা যাবে পলিটেকনিক, আইটিআই বা সমতুল্য কোর্স করলেও। পেতে হবে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর। আবেদন করা যাবে ৪০ বছর বয়স পর্যন্ত।

কতজনকে কীভাবে নিয়োগ করা ?
৬,০০০ জনকে প্রতি বছর নেওয়া হবে। আবেদন করতে হবে অনলাইনে। একটি পর্ষদ মুখ্যসচিবের নেতৃত্বে তৈরি করা হবে। ৫,০০০ টাকা ভাতা দেওয়া হবে।

কাজ কী হবে?
তাঁদের জানানো হবে সরকারি প্রকল্পের বিষয়ে। শেখানো হবে কীভাবে সরকারি প্রকল্পগুলি কার্যকর হয়। এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাজ করতে হবে রাজ্য সরকারের অফিসে। কর্মী নিয়োগ করা হবে ব্লক, জেলাস্তরেও। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যে এলাকায় যিনি থাকেন তার কাছেই তাকে কাজ দেওয়া হবে। এক বছরের জন্য নেওয়া হবেপ্রাথমিকভাবে। ভালো কাজ করলে ইন্টার্নশিপের মেয়াদ বাড়বে। উপযুক্ত র্যাঙ্কিংয়ের ভিত্তিতে সার্টিফিকেট প্রদান করা হবে। যা পরবর্তীতে চাকরির ক্ষেত্রে কাজে লাগবে।

আগে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
মুখ্যমন্ত্রী বলেছিলেন, 'পশ্চিমবঙ্গের যে-সব স্কুলে শিক্ষক-সংখ্যা খুবই কম, সেখানে নতুন পাশ করা স্নাতকদের ইন্টার্ন হিসেবে নিয়োগ করে পঠনপাঠনের সমস্যা সামাল দেওয়ার কথা ভাবছে রাজ্য সরকার।'
মুখ্যমন্ত্রী বলেছিলেন, 'কোনও কোনও জায়গায় টিচার আছেন তো ছাত্র নেই। কোথাও আবার ছাত্র আছে, টিচার নেই। ভারসাম্যের অভাব আছে। কয়েকটা জায়গা- যেমন সুন্দরবন, ঝাড়গ্রাম, মেদিনীপুরের পশ্চিমাঞ্চলের কিছুটা এবং ডুয়ার্সের কিছুটা একেবারেই অন্ধকার। একটা প্রোপোজ়াল ভেবে দেখেছি। কলেজ থেকে পাশ করার পরে পড়ুয়াদের দু'বছর করে ইন্টার্ন হিসেবে কাজে লাগানোর বিষয়টি ভেবে দেখছেন তাঁরা। সদ্য-স্নাতকদের কাজে লাগালে পড়ুয়াদের উপকার হবে। শংসাপত্র দেওয়া হবে ওই ইন্টার্নদের। পড়ানোয় দক্ষতা দেখালে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তাঁদের অগ্রাধিকারও দেওয়া হবে। প্রাথমিক স্কুলে যাঁরা ইন্টার্নশিপ করবেন, তাঁদের ন্যূনতম যোগ্যতা হতে হবে কলেজ পাশ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলে পড়াতে চাইলে থাকতে হবে অনার্স বা স্নাতকোত্তর ডিগ্রি। মুখ্যমন্ত্রী জানান, প্রাথমিকে ইন্টার্নদের মাসে ২০০০ টাকা দেওয়া হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে মিলবে ২৫০০ টাকা। ভাল কাজ করলে ভাতা দ্বিগুণও করা হতে পারে। দেওয়া হবে শংসাপত্র। তাঁদের মুকুটে এই পালকও জুটবে'।












Click it and Unblock the Notifications