পশ্চিম মেদিনীপুরে গণধর্ষণে অভিযুক্তদের ফাঁসির দাবিতে অবরোধ
পশ্চিম মেদিনীপুরের ডেবরায় গণধর্ষণের অভিযোগে ধৃতদের ফাঁসির দাবি তুলল এলাকার বাসিন্দারা । মঙ্গলবার সকালে এই পাঁচ জনের ফাঁসির দাবিতে রাস্তা অবরোধ করেন তাঁরা ।
পশ্চিম মেদিনীপুরের ডেবরায় গণধর্ষণের অভিযোগে ধৃতদের ফাঁসির দাবি তুলল এলাকার বাসিন্দারা । মঙ্গলবার সকালে এই পাঁচ জনের ফাঁসির দাবিতে রাস্তা অবরোধ করেন তাঁরা । ডেবরার কালুয়াবাজারে অবরোধ করায় দীর্ঘক্ষন বন্ধ হয়ে যায় বালিচক থেকে পিংলা ও সবং যাওয়ার রাজ্য সড়ক। পরে পুলিশ এসে অবরোধ তুলে দেয়।

পরে একই দাবি করে এলাকার গ্রাম পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখায় তারা। প্রসঙ্গত, রবিবার রাতে ডেবরার কালুয়া বাজার সংলগ্ন মুড়িপুকুর এলাকায় এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। একাদশ শ্রেণির এক ছাত্রী যখন তার এক আত্মীয়ের বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরছিল সেই সময়ে তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ ।
এই ঘটনায় জড়িত সন্দেহে ৫ যুবককে গ্রেফতার করে পুলিশ। তাদের সোমবার মেদিনীপুর জেলা আদালতে তোলা হয় । তাদের জেল হাজতে পাঠানো হয়েছে । পুলিশ জানায় যে এই পাঁচ জনের বিরুদ্ধে পকসো ধারায় মামলা দায়ের করা হয়েছে । এলাকার লোকজন দাবি করেছেন যে এই এলাকায় মহিলাদের কোন রকমের নিরাপত্তা নেই । এর আগেও ডেবরা এলাকায় গনধর্ষণের ঘটনা ঘটেছে । এদিন সকাল থেকেই অভিযুক্তদের ফাঁসির দাবিতে অনড় এলাকাবাসী ।












Click it and Unblock the Notifications