খড়গপুরে উপনির্বাচন! ভোট যুদ্ধে এবার বিরোধী পিকে-র মডেলই ভরসা বিজেপির

কার্যত প্রশান্ত কুমারের মডেলেই খড়গপুর সদরে ভোটের প্রচার বিজেপির। বুথ ভিত্তিক কর্মীদের কর্মসূচি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, জেলা নেতৃত্বের তরফে।

কার্যত ভোট কৌশলী প্রশান্ত কুমারের মডেলেই খড়গপুর সদরে ভোটের প্রচার বিজেপির। বুথ ভিত্তিক কর্মীদের কর্মসূচি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, জেলা নেতৃত্বের তরফে। ইতিমধ্যেই খড়গপুরে বিষয়টি নিয়ে বৈঠক হয়ে গিয়েছে দলে রাজ্য নেতৃত্বের। সেই বৈঠকেই উপস্থিত ছিলেন বিজেপি নেতা শ্রীপ্রকাশ এবং জেলা বিজেপি সভাপতি সমীর দাস।

ভোট যুদ্ধে নেমে পড়েছেন বিজেপি কর্মীরা

ভোট যুদ্ধে নেমে পড়েছেন বিজেপি কর্মীরা

স্থানীয় সূত্রে খবর, ২৫ নভেম্বরে লড়াইয়ের লক্ষ্যে কাজে নেমে পড়েছে খড়গপুরের নেতা-কর্মীরা। ভোট যুদ্ধে প্রেমচাঁদ ঝাঁ-এর জয়ের ব্যাপারে আশাবাদী গেরুয়া শিবির।

 পরিকল্পনা তৈরি

পরিকল্পনা তৈরি

জেলা বিজেপি সূত্রে জানা গিয়েছে ভোট নিয়ে পরিকল্পনা তৈরি হয়ে গিয়েছে। সেই জন্য খড়গপুরে কর্মীদের ডাকা হয়েছিল। পাঁচ-সাতটি বুথের দায়িত্বে যাঁরা রয়েছেন তাঁদের ডেকে কাজ বুঝিয়ে দেওয়া হয়েছে। পুরো জেলা থেকে দক্ষকর্মীদের ডাকা হয়েছিল।

ডে টু ডে প্ল্যানিং

ডে টু ডে প্ল্যানিং

জেল বিজেপি সূত্রে জানা গিয়েছে, ডে টু ডে প্ল্যানিং ইতিমধ্যেই হয়ে গিয়েছে। যা আগামী কয়েকদিনের কাজের মাধ্যমেই প্রকাশ পাবে বলে দাবি করা হয়েছে।

'প্রার্থী নিয়ে কোনও বিরোধ নেই'

'প্রার্থী নিয়ে কোনও বিরোধ নেই'

জেলা বিজেপির তরফে দাবি করা হয়েছে, প্রার্থী নিয়ে কোনও বিরোধ এখন নেই। রামমন্দির নিয়ে রায় ঘোষণার পর বিজেপি কর্মীদের মন থেকে প্রার্থী নিয়ে বিরোধ শেষ হয়ে গিয়েছে বলেও দাবি করা হয়েছে। প্রেমচাঁদ ঝাঁ সবপ্রার্থীর থেকে ভাল প্রার্থী বলে দাবি করা হয়েছে বিজেপির তরফে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+