সাত কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করল পশ্চিম মেদিনীপুর পুলিশ
পশ্চিম মেদিনীপুরের কোতোয়ালি ও খড়গপুর এলাকা থেকে সাতজন দুষ্কৃতীকে ধরেছে পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ। পুলিশ সুপার দীনেশ কুমার জানিয়েছেন যে এই যে যাদের ধরা হয়েছে তারা গত কয়েক মাসে কোতোয়ালি, খড়গপুর, নারায়ণগড়, পিংলা, কেশিয়াড়ি থানার এলাকায় অনেকগুলো ছিনতাই ও অপরাধ মূলক কাজের সাথে জড়িত।

তারা এই সব এলাকায় অনেকগুলো ছিনতাই লুট করেছে। অন্তত বারো লক্ষ টাকা ছিনতাই করে তারা। এই সাতজনকে হেফাজতে নিয়ে জেরা করা হচ্ছে। তারা তাদের অপরাধ স্বীকার করেছে বলে দাবি করেছেন পুলিশ সুপার।
জানা গিয়েছে যে যাদের ধরা হয়েছে তাদের মধ্যে দুজনের বিরুদ্ধে আন্তঃরাজ্য অপরাধ ও গাঁজা পাচার করার অভিযোগ আছে।
গত কয়েক মাসে কোতোয়ালি ও খড়গপুর এলাকায় ব্যাংকের টাকা আদায় করে যারা তাদের মারধর করে ও বন্দুক দেখিয়ে টাকা লুট করার অভিযোগ আছে ধৃতদের বিরুদ্ধে। এদের সাথে আরও কারা জড়িত তা এদের জেরা করে তার হদিশ পেতে চেষ্টা করছে পুলিশ।












Click it and Unblock the Notifications