Weather Alert: বাংলার সর্বোচ্চ তাপমাত্রা ৪৪ ডিগ্রি, কলকাতাকে হারাল দমদম-সল্টলেক! চার শহরে অতিপ্রবল তাপপ্রবাহ

Weather Alert: দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহ। এর মধ্যে চার শহরে অতিপ্রবল তাপপ্রবাহ। পানাগড়ের সর্বোচ্চ তাপমাত্রা ৪৪-এ পৌঁছনোর পরে কয়েকটি শহরের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা কে আগে ৪৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছবে। এদিন রাজ্যের তিন শহর মেদিনীপুর, সিউড়ি ও ঝাড়গ্রামের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩.৫ ডিগ্রি সেলসিয়াস।

কলকাতাকে (৪০.৮) এদিন হারিয়েছে সংলগ্ন দমদম (৪১.৫) কিংবা সল্টলেক (৪১.১)। এই শহরগুলি ছাড়া যেগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরে ছিল, তার মধ্যে রয়েছে উলুবেড়িয়া (৪০.৫), মেদিনীপুর (৪৩.৫), কৃষ্ণনগর (৪০.৬), বাঁকুড়া (৪২.৭), শ্রীনিকেতন (৪১.৬), ক্।ানিং (৪১), মগরা (৪০.৫), কলাইকুন্ডা (৪২.৮), বর্ধমান (৪২.৫), আসানসোল (৪২.৪), পুরুলিয়া (৪২.৩), ব্যারাকপুর (৪১.২), সিউড়ি (৪৩.৫), ঝাড়গ্রাম (৪৩.৫)।

heat wave

উত্তরবঙ্গের আবহাওয়া
শুক্রবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময় এবং শনিবারের জন্য দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। এইসব জায়গায় ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। অন্যদিকে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার আবহাওয়া শুকনো থাকবে। এই তিন জেলায় গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

রবিবার ও সোমবার দার্জিলিং ও কালিম্পংয়ের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার আবহাওয়া শুকনো থাকবে। শে্ষ তিন জেলায় রবিবার ও সোমবারেরও গরম ও অস্বস্তির আবহাওয়া বজায় থাকতে চলেছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আগামী তিন দিনে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। তবে তারপরে তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
শুক্রবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময়, শনিবার ও রবিবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। সবকটি জেলাতেই তাপপ্রবাহের পূর্বাভাস। এর মধ্যে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমের কোনও কোনও জায়গায় অতিপ্রবল তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে।

তবে সোমবার সন্ধে নাগাদ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। মঙ্গলবার নাগাদ বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূমের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। যদিও সোমবার ও মঙ্গলবার সবকটি জেলাতেই তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে বলে পূর্বাভাস।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিনে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। তবে তারপর সেরকম আর কোনও পরিবর্তন হবে না।

কলকাতার আবহাওয়া
শুক্রবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। তবে তাপপ্রবাহ থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৪১ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

কলকাতা ২৮.৩
দমদম ২৯
দিঘা ২৭.৮
মেদিনীপুর ২৬.৬
কৃষ্ণনগর
বাঁকুড়া ২৪.৫
শ্রীনিকেতন ২১.৮
বহরমপুর ২৮.৪
বর্ধমান ২৫
পানাগড় ২৬.৬
আসানসোল ২৮
পুরুলিয়া ২৫.১
দার্জিলিং ১১.৮
কালিম্পং ১৬.৩
কোচবিহার ২২.৭
মালদহ ২৫.৬

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

কলকাতা (৩৯.৭)
দমদম (৩৯.৬)
দিঘা (৩৭.৯)
মেদিনীপুর (৪২)
কৃষ্ণনগর (৩৯.২)
বাঁকুড়া (৪১.২)
শ্রীনিকেতন (৩৯)
বহরমপুর (৩৯.৪)
বর্ধমান (৪০)
পানাগড় (৪১.৭)
আসানসোল (৪০)
পুরুলিয়া (৪০.৩)
দার্জিলিং (১৮.৬)
কালিম্পং (২১.২)
কোচবিহার (৩২.১)
মালদহ (৩৮.৯)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+