West Bengal Women Security: হঠাৎ বিপদে পড়েছেন? পুলিশের বিশেষ হোয়াটস অ্যাপ নম্বরটা রেখে দিন

West Bengal Women Security: আরজি কর হাসপাতালের (RG Kar Hospital Doctor Death) ঘটনায় তোলপাড় বাংলা। ঘটনার বিচারের দাবিতে পথে নেমে চলছে বিক্ষোভ। এই ঘটনার রেশ দেশের বিভিন্ন প্রান্তেও ছড়িয়ে পড়েছে। একটাই দাবি, বিচার চাই। একই সঙ্গে মহিলা সুরক্ষায় কড়া আইনের দাবিও উঠতে শুরু করেছে।

ইতিমধ্যে মহিলা সুরক্ষায় (West Bengal Women Security) একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তরফে। আনা হচ্ছে বিশেষ অ্যাপ। শুধু শহর কলকাতা নয়, শহরতলি কিংবা গ্রামেও বহু মহিলাকে জীবিকার জন্য কাজে বের হতে হয়। তাঁদের নিরাপত্তার কথা ভেবে জেলা পুলিশ মহিলা সুরক্ষায় বিশেষ উদ্যোগ গ্রহন করল।

West Bengal Women Security

শনিবার তমলুকের নিমতৌড়িতে পুলিশ সুপারের দফতরে এক সাংবাদিক বৈঠকে মহিলা সুরক্ষার জন্য বিশেষ whatsapp এন্ড Call নম্বর প্রকাশ করেন পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য্য। তিনি জানান, জেলায় মহিলাদের সুরক্ষার (West Bengal Women Security) জন্য একটি বিশেষ নম্বর প্রকাশ করা হলো। যার নম্বর ৯৮০০৭৭৫৯৯৯।

এই নম্বরটি whatsapp এন্ড Call পরিষেবা রয়েছে। আজ থেকেই এই পরিষেবা চালু করা হলো। ২৪ ঘন্টা পরিষেবা চালু থাকবে। মহিলা সুরক্ষা কথা বলা হলেও সাধারণ মানুষ সমস্যায় পড়লে অভিযোগ করলে তার সমাধান করা হবে৷

সেই সাথে জেলার অন্যতম পর্যটনকেন্দ্র দিঘা, তাজপুর, মন্দারমণি, হলদিয়া, কোলাঘাট প্রভৃতি এলাকায় পুলিশের তরফে বিশেষ নজরদারির ব্যবস্থার কথা বলা হয়েছে এদিন পুলিশের তরফে। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

বলে রাখা প্রয়োজন, আরজি কর হাসপাতালে ধর্ষণ করে খুনের ঘটনার পরেই মহিলা সুরক্ষা (West Bengal Women Security) জোর দিয়েছে নবান্ন। কর্মরত মহিলাদের জন্য বিশেষ অ্যাপ আনার কথা বলা হয়েছে। যার মাধ্যমে কোনও মহিলা বিপদে পড়লেই সাহাজ্যের আবেদন জানাতে পারবেন।

অ্যাপের মাধ্যমে স্থানীয় থানা এবং পুলিশের সঙ্গে কানেক্ট থাকবে বলেও জানা গিয়েছে। এছাড়াও ১০০, ১০৯৭ এর মতো নম্বরে ফোন করেও মহিলারা সাহায্যের আবেদন জানাতে পারবেন বলে জানানো হয়েছে। পাশাপাশি বিশেষ মহিলা থানাও রয়েছে। সেখানেও বিপদে পড়লে যে কোনও মহিলা সাহায্যের (West Bengal Women Security) জন্য যেতে পারবেন। এছাড়াও রাজ্যের সমস্ত থানাগুলিকেও অ্যালার্ট রাখা হয়েছে বলে জানা গিয়েছে। পুরো বিষয়টি নবান্নের তরফে নজরদারি রাখা হচ্ছে বলে জানা যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+