West Bengal Winter: পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে হতে পারে ভারী বৃষ্টি! পুজোর আগে আগামী পাঁচদিনের বাংলার আবহাওয়া

West Bengal Monsoon: রাজ্য তথা দেশের অনেক অংশ থেকে বিদায় নিয়েছে বর্ষা। এবার হাজির হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। যে কারণে দেশের বিস্তীর্ণ অংশে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। আর এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। এদিন সকাল সাড়ে আটটার মধ্যে গত ২৪ ঘন্টায় কলকাতায় কোন ও বৃষ্টি হয়নি।

weather

আগামী পাঁচ দিন কলকাতার আবহাওয়া একনজরে

তারিখ সর্বনিম্ন তাপমাত্রা (০c) সর্বোচ্চ তাপমাত্রা (০c) আবহাওয়া
১৫অক্টোবর ২৫ ৩৪ অংশত মেঘলা আকাশ
১৬অক্টোবর ২৫ ৩৪ একই
১৭অক্টোবর ২৫ ৩৩ একই
১৮অক্টোবর ২৫ ৩৩ সাধারণভাবে পরিষ্কার আকাশ
১৯অক্টোবর ২৪ ৩৩ একই

উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)

  • ১৫, ১৬, ১৭ অক্টোবর রবিবার, সোমবার ও মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হলেও, বাকি তিন জেলার আবহাওয়া শুকনো থাকবে।
  • ১৮ অক্টোবর বুধবার দার্জিলিং ও কালিম্পং-এ হাল্কা বৃষ্টি হলেও বাকি ছয় জেলার আবহাওয়া শুকনো থাকবে।
  • ১৯ অক্টোবর বৃহস্পতিবার সবকটি জেলার আবহাওয়াই শুকনো থাকবে বলে আপাতত জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)

  • ১৫, ১৬, ১৭, ১৮ ও ১৯ অক্টোবর রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। দক্ষিণবঙ্গে কোথাও আপাতত হাল্কা থেকে ভারী, বৃষ্টির আর কোনও পূর্বাভাস নেই।
  • আবহাওয়া দফতর জানিয়েছে, জম্মু ডিভিশন এবং সংলগ্ন পাকিস্তানের ওপরে পশ্চিমী ঝঞ্ঝা ঘূর্ণাবর্তের রূপে অবস্থান করছে। পঞ্জাবের রয়েছে ঘূর্ণাবর্তের প্রভাব। অন্যদিকে অপর একটি পশ্চিমী ঝঞ্ঝা অক্ষরেখার রূপে অবস্থান করছে।
  • আবহাওয়া দফতর জানিয়েছে, এর প্রভাবে জম্মু-কাশ্মীর-লাদাখ-গিলগিট-বালতিস্তান-মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানা, চণ্ডীগড় ও পঞ্জাবে এদিনের পাশাপাশি ১৬ অক্টোবরেও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়াও উত্তর প্রদেশ ও রাজস্থানের কিছু অংশে এই আবহাওয়া তৈরি হতে পারে। উল্লিখিত অঞ্চলগুলির ওপরে ১৭ অক্টোবর বিচ্ছিন্নভাবে বৃষ্টিরও পূর্বাভাস দেওয়া হয়েছে।
  • এদিনের পাশাপাশি ১৬ অক্টোবর কেরলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ১৫ থেকে ১৯ অক্টোবরের মধ্যে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+