West Bengal Winter: সপ্তাহের শুরুতেই কমবে তাপমাত্রা! পুজোর আগে আগামী পাঁচদিনের বাংলার আবহাওয়া
West Bengal Monsoon: পশ্চিমবঙ্গের কোনও কোনও জেলায় সর্বোচ্চ তাপমাত্রা কোথাও ৩ ডিগ্রি আবার কোথাও ৪ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রার ক্ষেত্রেও এটি ২ থেকে ৩ ডিগ্রির তফাত রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে ধীরে ধীরে এই অবস্থার পরিবর্তন হতে চলেছে।
গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আর এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। এদিন সকাল সাড়ে আটটার মধ্যে গত ২৪ ঘন্টায় কলকাতায় কোন ও বৃষ্টি হয়নি।

আগামী পাঁচ দিন কলকাতার আবহাওয়া একনজরে
তারিখ সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা আবহাওয়া
১৪ অক্টোবর ২৬ ৩৩ অংশত মেঘলা আকাশ
১৫ অক্টোবর ২৬ ৩৩ একই
১৬ অক্টোবর ২৬ ৩৩ একই
১৭ অক্টোবর ২৬ ৩২ একই
১৮ অক্টোবর ২৫ ৩২ একই
উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)
- ১৪, ১৫ ও ১৬ অক্টোবর শনিবার, রবিবার ও সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হলেও, বাকি তিন জেলার আবহাওয়া শুকনো থাকবে।
- ১৭ ও ১৮ অক্টোবর মঙ্গলবার ও বুধবার দার্জিলিং ও কালিম্পং-এ হাল্কা বৃষ্টি হলেও বাকি ছয় জেলার আবহাওয়া শুকনো থাকবে।
- West Bengal Monsoon: ঝূর্ণিঝড়ের মাসে একের পর এক ঘূর্ণাবর্ত! পুজোর আগে আগামী পাঁচদিনের বাংলার আবহাওয়া
দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)
- ১৪, ১৫, ১৬, ১৭ ও ১৮ অক্টোবর শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার ও বুধবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। দক্ষিণবঙ্গে কোথাও আপাতত হাল্কা থেকে ভারী, বৃষ্টির আর কোনও পূর্বাভাস নেই।
- এবার উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা হ্রাসের পূর্বাভাস দেওয়া হয়েছে। বলা হয়েছে, আগামী ৫ দিনে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।












Click it and Unblock the Notifications