রাজ্য পুলিশে হাজার হাজার নিয়োগ ভোটের আগেই! একনজরে পদের ভাগ ও যোগ্যতা
পুলিশে (west bengal police) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য সরকার। ২০২১-এর ভোটের আগেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। কনস্টেবল, মহিলা কনস্টেবল, সাব ইনস্পেক্টর মিলিয়ে প্রায় ১০ হাজার নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ
পুলিশে (west bengal police) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য সরকার। ২০২১-এর ভোটের আগেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। কনস্টেবল, মহিলা কনস্টেবল, সাব ইনস্পেক্টর মিলিয়ে প্রায় ১০ হাজার নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আবেদন করতে হবে অনলাইনে।

শূন্যপদ
মোট শূন্যপদের সংখ্যা ৯৭২০। এর মধ্যে কনস্টেবল ৮৬৩২ ( পুরুষ কনস্টেবল ৭৪৪০ ও মহিলা কনস্টেবল ১১৯২), সাব ইনস্পেক্টর ৭৫৩, লেডি ইনস্পেক্টর ১৫০, সশস্ত্র বাহিনীর ইনস্পেক্টর ১৮৫ জন। এর মধ্যে সরকারি নিয়মে বিভিন্ন ক্ষেত্রের জন্য পদ সংরক্ষিত রয়েছে। এছাড়াও ১৫ শতাংশ আসন সংরক্ষিত থাকবে ৩ বছরের অভিজ্ঞতা সম্পন্ন এনভিএফ এবং হোমগার্ডদের জন্য। ১০ শতাংশ আসন সংরক্ষিত ৩ বছরের অভিজ্ঞতা সম্পন্ন সিভিক ভলান্টিয়ারদের জন্য।

বয়সসীমা
১ জানুয়ারি ২০২১ অনুযায়ী, সাধারণ প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। এছাড়া তফশিলি জাতি উপজাতিদের জন্য ৫ বছর এবং ওবিসিদের জন্য ৩ বছরের ছাড় দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা ও শারীরিক গঠন
কনস্টেবল পদের জন্য প্রার্থীকে ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে। দার্জিলিং এবং কালিম্পং ছাড়া প্রার্থীদের বাংলা লিখতে ও পড়তে জানতে হবে। সাব ইনস্পেক্টর পদের জন্য প্রার্থীকে যে কোনও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে।
পুরুষ কনস্টেবলদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে ১৬৭ সেমি, ওজন হতে হবে ৫৭ কেজি, বুকের ছাতি ৭৮ সেমি ( গোর্খা, রাজবংশী, তফশিলি উপজাতিদের জন্য যথাক্রমে ১৬০ সেমি, ৫৩ কেজি এবং ৭৬ সেমি। )
মহিলাদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে ১৬০ সেমি এবং ওজন ৪৯ কেজি। ( গোর্খা, রাজবংশী, তফশিলি উপজাতিদের জন্য যথাক্রমে ১৫২ সেমি, ৪৫ কেজি)
শারীরিক সক্ষমতা যাচাইয়ে পুরুষদের ক্ষেত্রে ৬.৩০ মিনিটে ১৬০০ মিটার এবং মহিলাদের ক্ষেত্রে ৪ মিনিটে ৮০০ মিটার দৌড়তে হবে।

আবেদনের পদ্ধতি
২২ জানুয়ারি থেকে আবেদন গ্রহণ করা শুরু হয়েছে অনলাইনে। এছাড়াও অফলাইনেই আবেদন গ্রহণ করা হচ্ছে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২০২১-এর ২০ ফেব্রুয়ারি। অফলাইনে আবেদনের ফি জমা দেওয়ার শেষ তারিখ ২০ ফেব্রুয়ারি। প্রত্যেক প্রার্থীকে নিজের মোবাইল নম্বর এবং ইমেল আইডি থাকতে হবে। wbpolice.gov.in থেকে আবেদন সম্পর্কিত যাবতীয় তথ্য পাওয়া যাবে। এবং অনলাইনে আবেদন করা যাবে।

পরীক্ষার ফি
সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে পরীক্ষার ফি ১৫০ টাকা + প্রসেসিং ফি ২০ টাকা। তবে তফশিলি প্রার্থীদের ক্ষেত্রে শুধুমাত্র প্রসেসিং ফি হিসেবে ২০ টাকা দিতে হবে। অনলাইনে ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং-এর মাধ্যমে টাকা জমা দেওয়া যাবে। অফলাইনে ব্যাঙ্কের চালানের মাধ্যমে টাকা জমা দেওয়া যাবে।












Click it and Unblock the Notifications