কেন্দ্রীয় বাজেট ২০২০: মোদী সরকার সাহায্য করেছে মমতার রাজ্যের এই শিল্পকেও

২০২০-র কেন্দ্রীয় বাজেটে মোদী সরকার পশ্চিমবঙ্গ তথা কলকাতা ও আশপাশের এলাকার আবাসন শিল্পকে সাহায্য করেছে।

২০২০-র কেন্দ্রীয় বাজেটে মোদী সরকার পশ্চিমবঙ্গ তথা কলকাতা ও আশপাশের এলাকার আবাসন শিল্পকে সাহায্য করেছে। বিভিন্ন সুবিধার মাধ্যমে এই সাহায্য করা হয়েছে বলেই মনে করছেন এই শিল্পের সঙ্গে যুক্ত ডেভেলপাররা। তবে এই সুবিধা শুধু কলকাতা কিংবা পশ্চিমবঙ্গের জন্য নয়, সারা ভারতের ক্ষেত্রেই প্রযোজ্য।

কেন্দ্রীয় বাজেটে আবাসন শিল্পকে সুবিধা

কেন্দ্রীয় বাজেটে আবাসন শিল্পকে সুবিধা

কেন্দ্রীয় বাজেটে আবাসন শিল্পের জন্য নানান সুবিধার কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। কলকাতায় আবাসন শিল্পের সঙ্গে যুক্ত কর্তা ব্যক্তিরা জানিয়েছেন, বাজেটে যে সুবিধা দেওয়া হয়েছে, তা বড় ধরনের।

শহরের উত্তর ও দক্ষিণে সুবিধা

শহরের উত্তর ও দক্ষিণে সুবিধা

পশ্চিমবঙ্গে ক্রেডাইয়ের প্রেসিডেন্ট তথা মার্লিন গ্রুপের চেয়ারম্যান সুশীল মোহতা বলেছেন, বেশিরভাগ প্রোজেক্ট শহরের উত্তর ও দক্ষিণ অংশে সাশ্রয়ী মূল্যের। তিনি দাবি করেছেন, হিসেব অনুযায়ী, কলকাতার আশপাশের ৭০ শতাংশ প্রোজেক্টই সাশ্রয়ী মূল্যের মধ্যে রয়েছে।

উপকৃত হবে পশ্চিমবঙ্গ

উপকৃত হবে পশ্চিমবঙ্গ

অম্বুজা নেওটিয়া গ্রুপের চেয়ারম্যান হর্ষ নেওটিয়া মনে করেন, বাজেটে যে প্রস্তাব দেওয়া হয়েছে তাতে পূর্ব ভারত, বিশেষ করে পশ্চিমবঙ্গ উপকৃত হবে। এই শিল্পের সঙ্গে যুক্ত অন্যরাও জানিয়েছেন, প্রকল্পের জন্য সময় বৃদ্ধি করে যে সুবিধা দেওয়া হয়েছে, তাতে এই অঞ্চলে সাশ্রয়ী মূল্যের হাউজিং-এর চাহিদা বাড়বে।

প্রধানমন্ত্রী আবাস যোজনায় সুবিধা

প্রধানমন্ত্রী আবাস যোজনায় সুবিধা

সিদ্ধা গ্রুপের এমডি সঞ্জয় জৈন বলেছেন, প্রধানমন্ত্রী আবাস যোজনায় কলকাতা-সহ পশ্চিমবঙ্গে একাধিক প্রোজেক্ট চলছে। সরকারি সিদ্ধান্তে রিয়েল এস্টেট ব্যবসায় বড় সুবিধা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+