West Bengal Weather: একইসঙ্গে অক্ষরেখা ও মৌসুমী অক্ষরেখার অবস্থান! বাংলার যেসব জেলায় আবহাওয়ার সতর্কবার্তা

West Bengal Weather: ভারী থেকে অতিভারী বৃষ্টি পিছু ছাড়ছে না উত্তরবঙ্গের। সেই সময়েই দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি। উত্তর-দক্ষিণ অক্ষরেখার সঙ্গে হিমালয়ের পাদদেশে মৌসুমী অক্ষরেখার উপস্থিতির কারণে এই পরিস্থিতি বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

শনিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, শনিবার বাকি সময়ের জন্য দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও মালদহকে বাদ দিয়ে বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। মালদহে হাল্কা থেকে মাধঝারি বৃষ্টির সম্ভাবনা।

আবহাওয়া

West Bengal Weather: শনিবার ১০ জেলায় ভারী-অতিভারী বৃষ্টি! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ রবিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। যে কারণে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। বাকি তিন জেলা উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আপাতত তাপমাত্রার পরিবর্তনের পূর্বাভাস নেই।

শনিবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, শনিবার বাকি সময়ের জন্য দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ রবিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আপাতত কোথাও তাপমাত্রার পরিবর্তনেরও কোনও পূর্বাভাস নেই।

আবহাওয়া

শনিবার বিকেলে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য জন্য কলকাতা ও আশপাশের এলাকার আকাশ সাধারণভাবে মেঘাচ্ছন্ন থাকবে। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ৩৩.২ মিলি।

আবহাওয়া দফতর জানিয়েছে একটি অক্ষরেখা হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ ও সিকিম থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। অন্যদিকে মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশে অবস্থান করছে। আগামী ৪-৫ দিন মৌসুমী অক্ষরেখা সেখানেই অবস্থান করবে এবং তারপর তা স্বাভাবিক অবস্থানের দিকে যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+