West Bengal Weather: পুজোয় কি ভাসবে বাংলা, না ঝলমলে আকাশ? একনজরে পুজোর আবহাওয়া
West Bengal Weather: সকাল থেকে আকাশ পরিষ্কার। মাঝে মধ্যে অবশ্য রোদ-মেঘের লুকোচুরি দেখা গিয়েছে। নিম্নচাপের ইউটার্নের পরে আপাতত কোথাও ভারী বৃষ্টি হয়নি। সাধারণ মানুষের প্রশ্ন, বর্ষা বিদায় কবে। সব থেকে বড় প্রশ্ন পুজোর আবহাওয়া কেমন থাকবে, বৃষ্টি না ঝলমলে আকাশ।
ইতিমধ্যে আকাশে রোদ ফিরেছে চেনা ছন্দে। পুজোর বাজারে বিকিকিনিও হচ্ছে ভালই। বৃষ্টিতে ফাঁকা বাজারের দুঃখ ভুলে গভীর রাত পর্যন্ত কেনাকাটা চলছে। পুজোর আগের দিনগুলিও এইভাবেই কাটার আশাপ্রকাশ করছেন ক্রেতা-বিক্রেতারা।

আবহাওয়া দফতরের তরপে জানানো হয়েছে, বৃহস্পতি কিংবা শুক্রবারের মধ্যে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশ থেকে বর্ষা বিদায় নিতে চলেছে। পাশাপাশি আবহাওয়া দফতর সূত্রে আশ্বস্ত করে বলা হয়েছে, আপাতত উপগ্রহের যা রেখাচিত্র তাতে পুজো দিনগুলি ভালোভাবেই কাটবে। অর্থাৎ পুজোয় রোদ ঝলমলে আকাশের পূর্বাভাস।
মঙ্গলবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার বাকি সময়ের জন্য সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বুধবারের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে জেলাগুলির কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। আপাতত কোথাও তাপমাত্রা পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।
মঙ্গলবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার বাকি সময়ের জন্য এবং বুধবার সবকটি জেলার আবহাওয়াই শুকনো থাকবে। কোথাও হাল্কা বৃষ্টিরও তেমন কোনও পূর্বাভাস নেই।
মঙ্গলবার বিকেলে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ আংশিকভাবে মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (৩৪.৬) | ২৫.৫ (২৪.৮) |
| বহরমপুর | (৩৩) | ২৮ (২৭.২) |
| বাঁকুড়া | (৩৫.১) | ২৪.৫ (২৪.৪) |
| বর্ধমান | (৩৪) | ২৪ (২৪.৮) |
| কোচবিহার | (৩৪.১) | ২৫ (২৫.৬) |
| দার্জিলিং | (২১) | ১৩.৬ (১২.৬) |
| কালিম্পং | (২৪.৪) | ১৮.৫ ( ১৮.৮) |
| দিঘা | (৩৬) | ২৭ (২৭.৬) |
| কলকাতা | (৩৩.৬) | ২৮.১ (২৮.২) |
| দমদম | (৩৬) | ২৮ (২৮.২) |
| কৃষ্ণনগর | (৩৩.৬) | ২৬(২৫.৪) |
| মালদহ | (৩৩.৬) | ২৭ (২৬.১) |
| মেদিনীপুর | (৩৬.২) | ২৬.৩ (২৬.৬) |
| শিলিগুড়ি | (৩৫.৪) | ২৪.৯ (২৪.৬ ) |
| শ্রীনিকেতন | (৩৪) | ২৪.৫ (২৪) |
| সুন্দরবন | (৩৩) | ২৮ ( ২৮) |












Click it and Unblock the Notifications