West Bengal Weather: চতুর্থ দফার ভোটের দিন বাংলার কোন কোন জেলায় বৃষ্টি? কী বলছে আবহাওয়ার পূর্বাভাস
West Bengal Weather: সোমবার সকাল থেকে কলকাতা-সহ বিভিন্ন জেলার আকাশ মোটামুটি পরিষ্কার। আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন বিকেলের দিকে রাজ্যের সবকটি জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার থেকে রয়েছে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাসও।
সোমবার সকালে উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন উত্তরবঙ্গের সবকটি জেলার অনেক জায়গাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় কোথাও ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ মঙ্গলবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারের কোনও কোনও জায়গায় দমকা হাওয়ার হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা। বুধবার নাগাদ সোমবারের মতো পরিস্থিতি তৈরি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে।
সোমবার সকালে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন দক্ষিণবঙ্গের সবকটি জেলার কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া এবং বজ্রপাত-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ মঙ্গলবারে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সবকটি জেলার কোথাও না কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। তবে বুধবার নাগাদ অধিকাংশ জেলার আবহাওয়া শুকনো থাকতে চলেছে।
সোমবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় আকাশ আংশিক মেঘলা থাকতে চলেছে। বিকেল কিংবা সন্ধের দিকে বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৩ ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে সামান্য কিছুটা কম। রবিবার যা ছিল ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯০ শতাংশ, সর্বনিম্ন ৫৬ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়নি।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও পরের তিন দিনে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ধীরে ধীরে ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
কলকাতা (২৩.৩)
দমদম (২৩.৩)
দিঘা (২৩)
মেদিনীপুর
কৃষ্ণনগর ( ২৬.২)
বাঁকুড়া (২০.৩)
শ্রীনিকেতন (২১.২)
বহরমপুর (২৫ )
বর্ধমান (২০)
পানাগড় (২৩.৫)
আসানসোল (২১.৮)
পুরুলিয়া (২০.১)
দার্জিলিং (১২)
কালিম্পং ( ১৬.৫)
কোচবিহার (২৪.৩)
মালদহ (২৫.১)












Click it and Unblock the Notifications