West Bengal Weather: ঠাকুর দেখায় বাধা হবে বৃষ্টি না আর্দ্রতাজনিত অস্বস্তি? পঞ্চমীতে বাংলার জেলাগুলির আবহাওয়া
West Bengal Weather: চতুর্থী কাটিয়ে পঞ্চমী। সকাল থেকে আকাশ পরিষ্কার। সকালের দিকেও কোনও কোনও জায়গায় প্যান্ডেলে দর্শনার্থীদের দেখা মিলেছে। তবে উত্তরবঙ্গের কিছু অংশ বাদ দিলে সারা দিনের আবহাওয়া পরিষ্কার থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
আবহাওয়া শুকনো থাকার পাশাপাশি তাপমাত্রা একটু নিম্নগামী হতে শুরু করেছে। ভোরের দিকে কোনও কোনও জায়গায় কুয়াশা এবং শীতল হাওয়ার অনুভব পাওয়া গিয়েছে কোনও কোনও জায়গায়।

বৃহস্পতিবার পঞ্চমীর সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন ওপরের পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি তিন জেলা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার আবহাওয়া শুকনো থাকবে।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ওইদিন দার্জিলিং ও কালিম্পং-এর কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের জেলাগুলির দিন ও রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।
বৃহস্পতিবার সকালে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন ও শুক্রবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। হাল্কা কিংবা ভারী, কোথাও বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস নেই।
বৃহস্পতিবার সকালে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বুধবার যা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৩ শতাংশ, সর্বনিম্ন ৫৯ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোনও বৃষ্টিপাত হয়নি।
আবহাওয়া দফতর জানিয়েছে পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়াও অপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরের ওপরে। যা ক্রমে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। এর প্রভাবে ২০ অক্টোবর নাগাদ বঙ্গোপসাগরের মধ্যভাগে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।












Click it and Unblock the Notifications