West Bengal Weather: রাখি পূর্ণিমার দু'দিন কোথায় কোথায় বৃষ্টি? একনজরে বাংলার আবহাওয়ার আপডেট

West Bengal Weather: এবার দু'দিন ধরে পড়েছে রাখি পূর্ণিমার শুভ সময়। এই রাখি পূর্ণিমাকে ঘিরে বাংলার ঘরে ঘরে কিংবা বাণিজ্যিক প্রতিষ্ঠানে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। এই দু'দিন কেমন থাকতে চলেছে আবহাওয়া, একনজরে দেখে নেওয়া যাক।

বুধবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, বুধবার বাকি সময় এবং বৃহস্পতিবারে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টি হতে পারে। কোনও কোনও ক্ষেত্রে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। আপাতত দিনের তাপমাত্রার পরিবর্তনেরও কোনও পূর্বাভাস নেই।

West Bengal Weather

বুধবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, বুধবার বাকি সময়ের জন্য উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া ও হুগলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত দিনের তাপমাত্রার বড় কোনও পরিবর্তনেরও পূর্বাভাস নেই।

বুধবার বিকেলে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত থাকার সম্ভাবনা। কোনও কোনও জায়গায় বৃষ্টি ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

পশ্চিমবঙ্গের শহরের নাম

সর্বোচ্চ তাপমাত্রা(০c)

সর্বনিম্ন তাপমাত্রা(০c)

আসানসোল (৩৬.১) ২৬.৭ (২৬.৩)
বহরমপুর (৩৪.৬) ২৮.৬ (২৮.২)
বাঁকুড়া (৩৫.৯) ২৫.৮ (২৫.৬)
বর্ধমান (৩৬) ২৬ (২৬)
কোচবিহার (৩২.৫) ২৬.১ (২৫.৫)
দার্জিলিং (২১.৮) ২০ ( ১৫.৬)
কালিম্পং (২৪) ২০ (১৯.৫)
দিঘা (৩৭) ২৬.৯ (২৮.১)
কলকাতা (৩৪.৪) ২৭.৬ (২৮.৮)
দমদম (৩৫.২) ২৩.৯ (২৮.২)
কৃষ্ণনগর (৩৪.৪) ২৭.৮ (২৭.৬)
মালদহ (৩৫.৫) ২৯.৩ (২৮.৩ )
মেদিনীপুর (৩৫.৪) ২৭.৫ (২৭.৫)
শিলিগুড়ি (৩৫.৩) ২৬.৩ (২৬.৪)
শ্রীনিকেতন (৩৫.৪) ২৬.৬ (২৬.৪)
সুন্দরবন (৩৫) ২৭.৫ (২৭.৫)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+