West Bengal Weather: বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের অবস্থান ঠিক কোথায়? একনজরে বাংলার আগামী ৫ দিনের আবহাওয়া
West Bengal Weather: সোমবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ছয় ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা। যা উত্তর-উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে এবং খেপুপাড়া এবং চট্টগ্রামের মধ্যে কোনও এক জায়গায় ২৫ অক্টোবর বিকেলে গভীর নিম্নচাপ রূপে আছড়ে পড়বে।
এদিন সকাল সাড়ে আটটা নাগাদ পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপটি অবস্থান করছিল। এবং সটি ঘন্টায় ১৩ কিমি করে গত ৬ ঘন্টায় অবস্থান বদল করেছে। সকালে এর অবস্থান ছিল ওড়িশার পারাদ্বীপ থেকে ৩৬০ কিমি দক্ষিণে, পশ্চিমবঙ্গের দিঘা থেকে ৫১০ কিমি দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে ৬৬০ কিমি দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে।

গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। আর এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। এদিন সকাল সাড়ে আটটার মধ্যে গত ২৪ ঘন্টায় কলকাতায় কোন ও বৃষ্টি হয়নি।
আগামী পাঁচ দিন কলকাতার আবহাওয়া একনজরে
তারিখ সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা আবহাওয়া
২৩ অক্টোবর ২৪ ৩১ সাধারণভাবে মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা
২৪ অক্টোবর ২৫ ২৯ একই
২৫ অক্টোবর ২৪ ৩১ অংশত মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা
২৬ অক্টোবর ২৪ ৩১ অংশত মেঘলা আকাশ
২৭ অক্টোবর ২৪ ৩১ পরিষ্কার আকাশ
West Bengal Weather: নবমীতে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়! পুজোর শেষবেলায় বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা
উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)
২৩ অক্টোবর সোমবার মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হাল্কা বৃষ্টির সম্ভাবনা। এই সময় বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।
২৪ অক্টোবর মঙ্গলবার উত্তরবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথা হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
২৫ অক্টোবর বুধবার খুব হাল্কা থেকে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিম্পং জেলার কোনও কোনও জায়গায়। এই সময় বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।
২৬ ও ২৭ অক্টোবর বৃহস্পতিবার ও শুক্রবার উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।
Durga Puja Weather: দমকা হাওয়ার সঙ্গে বজ্রপাতের পূর্বাভাস! কেমন থাকতে চলেছে বাংলা আগামী ৫ দিনের আবহাওয়া
দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)
২৩ ও ২৪ অক্টোবর সোমবার ও মঙ্গলবার পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, হুগলি, হাওড়া ও কলকাতায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই সময় বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৪ অক্টোবর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
২৫ অক্টোবর পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, হুগলি, হাওড়া ও কলকাতায় মূলত হাল্কা বৃষ্টির সম্ভাবনা। এই সময় দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।
২৬ ও ২৭ অক্টোবর বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।
আবহাওয়া দফতরের তরফে সতর্ক করে বলা হয়েছে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে দমকা হাওয়ার বেগ হতে পারে ৪০-৫০ কিমি প্রতিঘন্টায়। এছাড়াও সোমবার কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া ও হুগলির কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে।












Click it and Unblock the Notifications