West Bengal Weather: কবে কমবে এই বৃষ্টি? একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস

West Bengal Weather: এদিন তুলনামূলকভাবে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। ওপরের পাঁচ জেলায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস। তুলনায় দক্ষিণবঙ্গে এদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। নিম্নচাপের কারণে সোমবারের আগে পরিস্থিতি স্বাভাবিক হবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

শুক্রবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে অতি ভারী বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে ভারী বৃষ্টি হতে পারে।

West Bengal Weather: আবহাওয়া

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শনিবারের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে আলিপুরদুয়ার ও কোচবিহারে অতি ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং-এ ভারী বৃষ্টির সম্ভাবনা। আপাতত হিমালয় সংলগ্ন সমতল এলাকায় তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।

শুক্রবার সকালে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শনিবারের পূর্বাভাসে বলা হয়েছে, সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।

শুক্রবার সকালে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+