West Bengal Weather: অস্বস্তির আবহাওয়া থেকে মুক্তি কবে, কবেই বা ভারী বৃষ্টি? একনজরে বাংলার জেলাগুলির পূর্বভাস
West Bengal Weather: আর্দ্রতাজনিত অস্বস্তির আবহাওয়া থেকে আপাতত মুক্তি নেই। এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের। এদিন সকাল থেকে কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ মেঘলা। আবহাওয়া দফতর জানিয়েছে, ১ সেপ্টেম্বর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সময় অস্বস্তির আবহাওয়া থেকে কিছুটা মুক্তির সম্ভাবনা।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২ সেপ্টেম্বর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা বৃদ্ধি পেলেও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। উত্তরবঙ্গের ক্ষেত্রে ওপরের ৫ জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি চলতে থাকবে।

বুধবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন সবকটি বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবার ৩১ অগাস্টের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, দার্জিলিং, কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত জেলাগুলিতে দিনের তাপমাত্রার পরিবর্তনেরও কোনও পূর্বাভাস নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

বুধবার সকালে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিনের পাশাপাশি বুধবারেও দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার আবহাওয়া শুকনো থাকবে। এর মধ্যে বুধবার পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তুলনামূলকভাবে বৃহস্পতিবার জেলাগুলিতে হাল্কা বৃষ্টি হতে পারে। আপাতত কোথাও কোনও রকমের ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।
বুধবার সকালে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। মঙ্গলবার যা ছিল ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯১ শতাংশ আর সর্বনিম্ন ৫৮ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ৪.৫ মিমি।












Click it and Unblock the Notifications