West Bengal Weather: কবে দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে, কবেই বা স্বস্তি উত্তরবঙ্গে? কী বলছে আবহাওয়া দফতর

West Bengal Weather: উত্তর-পূর্ব অসমের ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করলেও, পশ্চিমবঙ্গের খুব কাছে আপাতত কোনও ঘূর্ণাবর্ত নেই। উত্তরবঙ্গে কখনও একটি জেলায় আবার কখনও দুটি কিংবা তিনটি জেলায় হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হলেও আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য তেমন কোনও পূর্বাভাস নেই।

শুক্রবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। তার মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি এবং উত্তর ও মালদহ জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ দিনাজপুরে জারি তাপপ্রবাহের সতর্কতা।

weather

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শনিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শুধুমাত্র দার্জিলিং জেলায় হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। তার মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। পরের কয়েকদিন এই আবহাওয়া থাকার সম্ভাবনা।

শুক্রবার সকালে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন ছাড়াও শনিবারেও কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া বাকি জেলাগুলিতে তীব্র তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে। এরপর আপাতত কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি রয়েছে।

শুক্রবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ পরিষ্কার থাকবে তাপপ্রবাহের সঙ্গে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৪১ ও ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। বৃহস্পতিবার যা ছিল ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯২ শতাংশ, সর্বনিম্ন ২৪ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়নি।

আগামী দুই দিনে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির তাপমাত্রা আরও কিছুটা বৃদ্ধি পাবে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

কলকাতা ( ২৮.৮)
দমদম (২৯)
দিঘা (২৭.৩)
মেদিনীপুর (২৭)
কৃষ্ণনগর (২৭.৮)
বাঁকুড়া (২৪.৯)
শ্রীনিকেতন (২৪.৮)
বহরমপুর (২৮)
বর্ধমান (২৫)
পানাগড় (২৫.৯)
আসানসোল (২৬.৩)
পুরুলিয়া (২৩.১)
দার্জিলিং (১৩.৮)
কালিম্পং (১৬.৫)
কোচবিহার (১৯.৬)
মালদহ (২৮)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+