দোলে কেমন থাকতে চলেছে শান্তিনিকেতনের আবহাওয়া? বাংলা জুড়েই কি বৃষ্টি আর দমকা হাওয়া, একনজরে পূর্বাভাস

West Bengal Weather: শনিবার সকাল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কোনও কোনও জায়গায় আকাশ কিছুটা মেঘলা। তবে এদিন আপাতত দক্ষিণবঙ্গে কোথাও বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস নেই। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বয়ে যেতে পারে।

আপাতত বৃষ্টি ও দমকা হাওয়া পিছু ছাড়বে না উত্তরবঙ্গের। দোলের দিন উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস। অন্যদিকে দক্ষিণবঙ্গের অধিকাংশই দোলের দিন অর্থাৎ সোমবার শুকনো থাকতে চলেছে।

শনিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাাঝারি বৃষ্টি হতে পারে। ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়াও বয়ে যেতে পারে কোনও কোনও জায়গায়। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় হাল্কা বৃষ্টি হতে পারে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ রবিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দার্জিলিং ও কালিম্পং-এ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে হাল্কা বৃষ্টির সম্ভাবনা। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহের আবহাওয়া শুকনো থাকবে।

সোমবার দোলের দিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাাঝারি বৃষ্টি হতে পারে। ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়াও বয়ে যেতে পারে কোনও কোনও জায়গায়। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় হাল্কা বৃষ্টি হতে পারে।

শনিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকতে চলেছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ রবিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর ২৪ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান ও নদিয়ার কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।

সোমবার দোলের দিন দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকতে চলেছে বলেই পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দফতর।

শনিবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। শুক্রবার যা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৭ শতাংশ এবং ৫৯ শতাংশ। গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি বৃষ্টি হয়নি।

উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দিন দুয়েকে দিনের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। তবে তারপরের দুই দিনে তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (১৬)
বহরমপুর (১৮.২)
বাঁকুড়া (১৫.৬)
বর্ধমান (১৬.৬)
কোচবিহার ( ১৫.১ )
দার্জিলিং (৫.৬)
কালিম্পং (১১.৩)
দিঘা (১৯.৬)
কলকাতা (২০)
দমদম
কৃষ্ণনগর
মালদহ (১৭.৯)
মেদিনীপুর (২০.১)
পুরুলিয়া (১৩.১)
শিলিগুড়ি (১৪.৬)
শ্রীনিকেতন (১৬ )
সুন্দরবন

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+