West Bengal Weather: বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাব বাংলার জেলাগুলিতে কতটা, কী বলছে আবহাওয়া দফতরের পূর্বাভাস
West Bengal Weather: শুক্রবার সকালের আকাশ তুলনামূলক পরিষ্কার। আপাতত আবহাওয়া দফতরের পূর্বাভাস এদিন রাজ্যের কোনও জেলাতেই বজ্রবিদ্যুৎ কিংবা ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
শুক্রবার সকালে উত্তরবঙ্গের আবহাওয়ার ( West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিন আপাতত উত্তরবঙ্গের জন্য ভারী বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস নেই। তবে শনিবার ও রবিবার বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে।

তবে আবহাওয়া দফতরের তরফে মৎস্যজীবীদের উদ্দেশে সতর্ক করে বলা হয়েছে মধ্য ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির কারণে ৩১ অগাস্ট পর্যন্ত পশ্চিমবঙ্গ উপকূলের সমুদ্র উত্তাল থাকবে। তাই মৎস্যজীবীদের সেখানে যেতে নিষেধ করা হয়েছে। তবে নিম্নচাপের তেমন কোনও প্রভাব বাংলার উপকূলের জেলাগুলিতে পড়বে না।
শুক্রবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা আকাশ। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৬ ডিগ্রি বেশি। বৃহস্পতিবার এই তাপমাত্রা ছিল ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯২ শতাংশ, সর্বনিম্ন ৬৩ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ০.৬ মিলিমি।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
কলকাতা (২৬.৯ )
দমদম (২৬.৬)
মেদিনীপুর (২৭)
দিঘা (২৬.৪)
কৃষ্ণনগর (২৬.২)
বাঁকুড়া (২৬.১)
শ্রীনিকেতন (২৪.৯)
বহরমপুর (২৭.২)
বর্ধমান (২৬)
পানাগড় (২৭.৩)
আসানসোল (২৫.৯)
পুরুলিয়া (২৪.১)
মালদহ (২৮.৪)
দার্জিলিং (১৬.৮)
কোচবিহার (২৮.১)
কালিম্পং (২৩)












Click it and Unblock the Notifications