বাংলায় শীতের পথে ভিলেন পশ্চিমী ঝঞ্ঝা! উত্তর ও দক্ষিণবঙ্গের কোথায় কী পরিস্থিতি, একনজরে
West Bengal Weather: কনকনে ঠান্ডা পশ্চিমের জেলাগুলিতে। শুক্রবারই বাঁকুড়া, পুরুলিয়া ও শ্রীনিকেতনের তাপমাত্রা ছিল যথাক্রমে ৮.৬, ৮.১ ও ৯ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর তাপমাত্রার পারদ আরও নিচে হওয়ার সতর্কবার্তা দিয়েছে। একইসঙ্গে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় হাল্কা বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দফতর।
শনিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন ও রবিবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। প্রায় সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি কুয়াশার সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দফতর। তার মধ্যে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় কুয়াশা একটু বেশি থাকতে পারে। আগামী চব্বিশ ঘন্টায় হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলির তাপমাত্রা আরও কিছুটা হ্রাস পেতে পারে। তবে তারপরেই তিনদিনের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না পূর্বাভাসে জানানো হয়েছে।

শনিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন ও রবিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। জেলাগুলির কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এছাড়া আগামী চব্বিশ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির তাপমাত্রা আরও কিছুটা হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তারপরের তিন দিনে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।
মঙ্গলবার থেকে বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, হাওড়া, হুগলি ও কলকাতায় হাল্কা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ওই একই সময়ে হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও কালিম্পং-এর কোনও কোনও জায়গায়।
শনিবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকলেও ভোরের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৩ ও ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (১০.৫)
বহরমপুর (১১.৬)
বাঁকুড়া (৮.৬)
বর্ধমান (৯.৮)
কোচবিহার (১৪.১)
দার্জিলিং (৫)
কালিম্পং (৯)
দিঘা (১৩.১)
কলকাতা (১৪.১)
দমদম (১৩)
কৃষ্ণনগর (১০.৬)
মালদহ (১১.৫)
মেদিনীপুর (১২.১)
পুরুলিয়া (৮.১)
শিলিগুড়ি (১২.৫)
শ্রীনিকেতন ( ৯)
সুন্দরবন (১৩.৫)












Click it and Unblock the Notifications