West Bengal Weather: কলকাতা-সহ দক্ষিণবঙ্গে সপ্তাহভর হতে পারে বৃষ্টি! আদৌ কি মিটবে ঘাটতি

West Bengal Weather: পূর্ব ভারতে যেসব রাজ্যে অগাস্টে বৃষ্টির ঘাটতি রয়েছে তাদের মধ্যে অন্যতম হল পশ্চিমবঙ্গ। প্রতিবেশী দুই রাজ্য বিহার ও ঝাড়খণ্ডেও বৃষ্টির ঘাটতি রয়েছে। প্রাথমিকভাবে বৃষ্টিপাতের ঘাটতি ৩০ শতাংশ হলেও, কোনও কোনও জায়গায় ভাল বৃষ্টিপাতের ফলে ঘাটতির পরিসংখ্যান ২৭ শতাংশে নেমে এসেছে।

রাজধানী কলকাতায় তুলনামূলক ভাল বৃষ্টি হয়েছে। অগাস্টে স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাত হলেও, পরিসংখ্যান এখনও ঠিক রয়েছে। সাধারণভাবে অগাস্টে দমদমে স্বাভাবিক বৃষ্টিপাতের মাত্রা ৩৫৫.৪ মিমি। কিন্তু এমাসে বৃষ্টিপাত হয়েছে ৩৪৩ মিমি।

West Bengal Weather

অগাস্ট মাসে আলিপুরে স্বাভাবিক বৃষ্টিপাতের মাত্রা হল ৩৭১.১ মিমি। এবার বৃষ্টি হয়েছে ৩১৮ মিমি। এমন কী গত ২৪ ঘন্টাতেই কোনও কোনও জায়গায় ভাল বৃষ্টি হয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশে অবস্থান করছে। দ্বিতীয় একটি অক্ষরেখা উত্তর-পূর্ব বিহার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

একটি ঘূর্ণাবর্ত উত্তর-পূর্ব এবং সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের ওপরে বিস্তৃত রয়েছে। আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে মধ্য মধ্যপ্রদেশের ওপরে। বেসরকারি আবহাওয়া সংস্থা স্কাইমেটের তরফে বলা হচ্ছে বঙ্গোপসাগরের ওপরে থাকা ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে। আর নিম্নচাপ হলে, একসপ্তাহ কিংবা তার বেশি সময় ধরে ভাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, ২ সেপ্টেম্বর শনিবার থেকে পূর্ব ভারতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। বিস্তীর্ণ এলাকায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ৩ অগাস্টের মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিও হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ৩ সেপ্টেম্বর বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতর ইতিমধ্যেই পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+