West Bengal Weather: কোথাও তাপমাত্রা হ্রাস কোথাও বৃদ্ধি! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
West Bengal Weather: বৃহস্পতিবার ছয় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সপ্তাহের শেষ দিলগুলিতে আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে কোথাও তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে আবার কোথাও তাপমাত্রা হ্রাস পেতে পারে বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার বাকি সময় এবং শুক্রবারের জন্য ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। প্রথম ২৪ ঘন্টায় তাপমাত্রার কোনও পরিবর্তন না হলেও, তারপরের তিন দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।

বৃহস্পতিবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার বাকি সময়ের জন্য উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শুক্রবার দক্ষিণবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দুদিন তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও, তারপরের দুদিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।
বৃহস্পতিবার বিকেলে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকার সম্ভাবনা। কোনও কোনও জায়গায় বৃষ্টি ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (৩৪) | ২৫.২ (২৪.৭) |
| বহরমপুর | (৩৪.৫) | ২৭.৬ (২৭.৮) |
| বাঁকুড়া | (৩৩.২) | ২৪.৬ (২৪.৭) |
| বর্ধমান | (৩৩.২) | ২৩.৮ (২৪.৬) |
| কোচবিহার | (৩৬.৭) | ২৬ (২৭.৬) |
| দার্জিলিং | (২৫.৪) | ১৭.৪ ( ১৭.৮) |
| কালিম্পং | (২৮) | ২১.৮ (২২) |
| দিঘা | (৩৩.১) | ২৫.৪ (২৫) |
| কলকাতা | (৩২.৩) | ২৬.৫ (২৭.৬) |
| দমদম | (৩৩) | ২৫.১ (২৭.৬) |
| কৃষ্ণনগর | (৩৩) | ২৫.৫ (২৭.৪ ) |
| মালদহ | (৩৫.৩) | ২৭ (২৭.১) |
| মেদিনীপুর | (৩৩.৪) | ২৫.৫ (২৬.৮) |
| শিলিগুড়ি | (৩৯.১) | ২৭.৮ ( ২৭.৭) |
| শ্রীনিকেতন | (৩৩.৮) | ২৫.৫ ( ২৬) |
| সুন্দরবন | (৩১) | ২৫.৫ (২৫ ) |












Click it and Unblock the Notifications