West Bengal Weather: নিম্নচাপ এগোচ্ছে উপকূলের দিকে! বাংলায় শীত কবে? একনজরে জেলাগুলির পূর্বাভাস
West Bengal Weather: সোমবার ৪ ডিসেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়ায় পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। শীত তো পড়বেই না, উপরন্তু গরম আরও বাড়তে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। মঙ্গলবার থেকে আবহাওয়ায় পরিবর্তন কতটা হবে তা ২ ডিসেম্বর শনিবার জানাতে পারবে আবহাওয়া দফতর।
শুক্রবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে এদিন এবং শনিবার উত্তরবঙ্গের সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। পাশাপাশি হিমালয় সংলগ্ন জেলাগুলিতে আপাতত রাতের তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।

শুক্রবার সকালে আবহাওয়া দফতরের দেওয়া দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন ও শনিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া পরিষ্কার ও শুকনো থাকবে। পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও রাতের তাপমাত্রার আপাতত কোনও পরিবর্তন হবে না।
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, এই মুহূর্তে একটি সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরের ওপরে। যা উত্তর উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী ২৪ ঘন্টায় গভীর নিম্নচাপে পরিণত হবে। তারপর তা উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে তিন ডিসেম্বর নাগাদ ঘূর্ণিঝড়ে পরিণত হবে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, চার ডিসেম্বর সকাল নাগাদ এটা গিয়ে পৌঁছবে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ ও উত্তর তামিলনাড়ু উপকূলের কাছে। যে কারণে মোটামুটি চার ডিসেম্বর সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এই সময়ের মধ্যে উত্তরবঙ্গও শুকনো থাকবে।
এই সিস্টেমের ফলে কিছু মেঘ দক্ষিণবঙ্গের ওপরে প্রবেশ করবে। যে কারণে তাপমাত্রার আরও কিছুটা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই সময়ের মধ্যে নতুন করে তাপমাত্রার পতনের কোনও সম্ভাবনা নেই।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্রাকেটে গত দিনের তাপমাত্রা
আসানসোল (১৮.৪)
বহরমপুর
বাঁকুড়া (১৭)
বর্ধমান (১৫.৮)
কোচবিহার (১৩.৫)
দার্জিলিং ( ৮.৪)
কালিম্পং ( ১২)
দিঘা (১৮.৯)
কলকাতা (২০.৯)
দমদম ( ২০.৮)
কৃষ্ণনগর (১৬.৪)
মালদহ (১৯.৮)
মেদিনীপুর (১৯.৬)
পুরুলিয়া ( ১৬.১)
শিলিগুড়ি (১৫)
শ্রীনিকেতন (১৭.৫)
সুন্দরবন (১৮.৫)












Click it and Unblock the Notifications