West Bengal Weather: সপ্তাহের শুরুতে আবহাওয়ায় পরিবর্তন! একনজরে বাংলার জেলাগুলির পূর্বাভাস
West Bengal Weather: সকাল থেকে মেঘলা আকাশ। তবে এদিনের পাশাপাশি রবিবারের বৃষ্টির সম্ভাবনা কম। মৌসুমী অক্ষরেখা দিঘার ওপর দিয়ে গিয়েছে। যে কারণে সোমবারের পাশাপাশি মঙ্গলবারেও বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা কম।
শনিবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিনের পাশাপাশি রবিবারেও সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টি হতে পারে। কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই, আগেকার কয়েকদিনের মতোই। অন্যদিকে আগামী পাঁচ দিনের মধ্যে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বড় কোনও পরিবর্তনেরও কোনও পূর্বাভাস নেই।

শনিবার সকালে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিনের পাশাপাশি রবিবারেও সব জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। সোমবার থেকে ফের বিভিন্ন জেলায় হাল্কা থেকে মাধারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী এদিন ও রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। আবার পরের দুদিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমবে।

শনিবার সকালে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৭ শতাংশ, সর্বনিম্ন ৮৭ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ১২ মিমি।












Click it and Unblock the Notifications