West Bengal Weather: বাংলা জুড়ে আবহাওয়ার ভোলবদল! একনজরে জেলাগুলির পূর্বাভাস
West Bengal Weather: আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে এদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বাংলার আবহাওয়া শুষ্ক থাকবে। আগামী কয়েকদিন হাল্কা হিমেল আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
বৃহস্পতিবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন এবং শুক্রবার উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। কোনও জেলাতেই বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। আগামী কয়েক দিনে রাতের তাপমাত্রা আরও কিছুটা হ্রাস পেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

বৃহস্পতিবার সকালে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন এবং শুক্রবার দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস নেই। উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গেও আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
বৃহস্পতিবার সকালে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বুধবার যা ছিল ২৪.৩ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৬ শতাংশ, সর্বনিম্ন ৬৩ শতাংশ। গত ২৪ ঘন্টায় কলকাতায় কোনও বৃষ্টি হয়নি।
আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। অন্যদিকে উত্তর কেরল এবং সংলগ্ন এলাকার ওপরেও একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে।












Click it and Unblock the Notifications