West Bengal Weather: নবমীতে আবহাওয়ায় পরিবর্তন, ভিজবে কোন কোন জেলা? একনজরে বাংলার জেলাগুলির পূর্বাভাস
West Bengal Weather: পঞ্চমী কাটিয়ে ষষ্ঠী। আবহাওয়া শুকনো। সকালের দিকের তাপমাত্রা অনেকটাই নিম্নগামী। বাঙালির সব থেকে বড় উৎসবের মধ্যে শীত কড়া নাড়ছে দরজায়। আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার পর্যন্ত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
শুক্রবার ষষ্ঠীর সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন দার্জিলিং ও কালিম্পং-এর কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শনিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ওইদিন উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের জেলাগুলির দিন ও রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
শুক্রবার সকালে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন ও শনিবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। হাল্কা কিংবা ভারী, কোথাও বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস নেই।
শুক্রবার সকালে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। বৃহস্পতিবার যা ছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৭ শতাংশ, সর্বনিম্ন ৫১ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোনও বৃষ্টিপাত হয়নি।
আবহাওয়া দফতর জানিয়েছে, একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ওপরে। এর প্রভাবে ২১ অক্টোবর সকালে বঙ্গোপসাগরের মধ্যভাগে একটি নিম্নচাপ তৈরি হবে। তারপর তা শক্তি বাড়িয়ে ২৩ অক্টোবর সোমবার নাগাদ গভীর নিম্নচাপে পরিণত হবে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ওপরে।
এর প্রভাবে ২৩ অক্টোবর সোমবার পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও কলকাতায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই কারণে পরের দিন অর্থাৎ ২৪ অক্টোবর হাল্কা থেকে মাধারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, হাওড়া ও হুগলি জেলায়।












Click it and Unblock the Notifications