West Bengal Weather: পুজোর মধ্যে মেঘলা আকাশের সঙ্গে মাঝারি বৃষ্টি! একনজরে জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস
West Bengal Weather: বুধবার দুর্গাপুজোর চতুর্থী। সন্ধে হলেই প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় খানিকটা আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়াকে সঙ্গে নিয়েই। আবহাওয়া দফতর জানিয়েছে আপাতত ঝলমলে আকাশ থাকলেও সোমবার নবমীর দিন থেকে আবহাওয়ায় বড় পরিবর্তন হতে পারে।
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যা ক্রমেই উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে আগামী ২০ অক্টোবর শুক্রবার বঙ্গোপসাগরের মধ্যভাগে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। তারপর এ শক্তি আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

এই নিম্নচাপের প্রভাব সোম ও মঙ্গলবার অর্থাৎ নবমী ও দশমীতে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এখনও পর্যন্ত ওই দুই দিন ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
বুধবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, বুধবার বাকি সময়ের জন্য দার্জিলিং ও কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী ৫ দিন দিন ও রাতের তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
বুধবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, বুধবার বাকি সময়ের জন্য এবং বৃহস্পতিবার সবকটি জেলার আবহাওয়াই শুকনো থাকবে। কোথাও হাল্কা বৃষ্টিরও তেমন কোনও পূর্বাভাস নেই।

বুধবার বিকেলে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | ৩৩.১ (৩৪.১) | ২৩.১ (২৪) |
| বহরমপুর | ৩২.৪ (৩২.৬) | ২৬.৪ (২৬.৬) |
| বাঁকুড়া | ৩২.৭ (৩৪.২) | ২১.৯ (২৩) |
| বর্ধমান | ৩২ (৩৩) | ২৪ (২৩.৬) |
| কোচবিহার | ৩২.৫ (৩১.৭) | ২১.২ (২০.৯) |
| দার্জিলিং | ২০.৪ (১৯) | ১১.৮ (১২.৬) |
| কালিম্পং | ২৪ (২২) | ১৬ (১৭.৮) |
| দিঘা | ৩৫ (৩৫.৬) | ২৫ (২৫.৩) |
| কলকাতা | ৩১.৭ (৩৩.২) | ২৫.৬ (২৬.১) |
| দমদম | ৩৩.৪ (৩৪) | ২৫ (২৫.১) |
| কৃষ্ণনগর | ৩৩.২ (৩৩.৪) | ২৪ (২৪.২) |
| মালদহ | ৩১.৬ (৩২) | ২৫.৪ (২৫.৬) |
| মেদিনীপুর | ৩৩.৪ (৩৪.৪) | ২৯.৫ (২৫.৬) |
| শিলিগুড়ি | ৩৪.৮ (৩৩.৮) | ২১.৭ (২২.৮) |
| শ্রীনিকেতন | ৩১.৮ (৩৩.৪) | ২৩ (২৩.২) |
| সুন্দরবন | ৩২.৫ (৩৪) | ২৫ (২৫) |












Click it and Unblock the Notifications