West Bengal Weather: শিলাবৃষ্টির সম্ভাবনা, একধাক্কায় কমতে পারে তাপমাত্রাও! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়া

West Bengal Weather: পুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে। যেসব প্যান্ডেলে ঠাকুর এসে গিয়েছে, সেখানে একটু-আধটু ভিড় হতে শুরু করেছে। তবে আকাশ রয়েছে মেঘলা। আবহাওয়া দফতর জানিয়েছে আপাতত বৃষ্টির সেরকম কোনও পূর্বাভাস নেই।

মঙ্গলবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন ওপরের তিন জেলা দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি পাঁচ জেলা জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার আবহাওয়া শুকনো থাকবে।

আবহাওয়া

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বুধবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ওইদিন সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আপাতত জেলাগুলির দিন ও রাতের তাপমাত্রার পরিবর্তনেরও কোনও পূর্বাভাস নেই।

মঙ্গলবার সকালে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন ও বুধবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। হাল্কা কিংবা ভারী, কোথাও বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস নেই। দিন ও রাতের তাপমাত্রার পরিবর্তনেরও কোনও পূর্বাভাস নেই।

মঙ্গলবার সকালে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সোমবারেও এই একই তাপমাত্রা ছিল। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৭ শতাংশ, সর্বনিম্ন ৫১ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোনও বৃষ্টিপাত হয়নি।

আবহাওয়া দফতর জানিয়েছে, বিহারের বাকি অংশ, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ ও সিকিম, পুরো উত্তর-পূর্ব, অন্ধ্রপ্রদেশের কিছু অংশ, তেলেঙ্গানার বাকি অংশ এবং উত্তর ও মধ্য বঙ্গোপসাগরের আরও কিছু অংশ থেকে আগামী ৪৮ ঘন্টার মধ্যে বর্ষা বিদায় নিতে চলেছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে জম্মু-কাশ্মীর-লাদাখ-গিলগিট-বালতিস্তান-মুজাফফরাবাদ, হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ড ও পঞ্জাবে। উত্তরাখণ্ড এবং পশ্চিম রাজস্থানের বিচ্ছিন্ন কিছু জায়গায় এদিন শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর-পশ্চিম ভারতে আগামী দুদিনে তাপমাত্রা কমতে পারে ২-৪ ডিগ্রি সেলসিয়াসের মতো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+