জেলায় জেলায় হতে পারে বৃষ্টি, এক জেলায় শৈত্যপ্রবাহ! বাংলার কোথায় কেমন আবহাওয়া, একনজরে পূর্বাভাস

West Bengal Weather: ফের বৃষ্টির ভ্রুকুটি দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। এদিন তিন জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হলেও, বুধবার দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের আবহাওয়া আপাতত শুকনোই থাকবে। বাংলার বিভিন্ন জেলায় কোথাও ঘন কুয়াশা আবার কোথাও হাল্কা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পং-এ হাল্কা বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বুধবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দার্জিলিং-এ হাল্কা বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। এই সময়ের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলায় ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও পূর্বাভাস নেই।

উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস একনজরে

মঙ্গলবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। এদিন পুরুলিয়ায় শৈত্যপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বুধবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ওইদিন দক্ষিণবঙ্গের সবকটি জেলার কোথাও না কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। এই সময়ের মধ্যে সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। মঙ্গলবারের পর থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে।

মঙ্গলবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আকাশ অংশত মেঘলা থাকবে। সকালের দিকে কুয়াশা থাকতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২০ ও ১১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

কলকাতা-সহ জেলাগুলিতে পারদ পতন, জেলায় জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা! কোথায় কেমন আবহাওয়া, একনজরে পূর্বাভাস
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৯)
বহরমপুর (১০)
বাঁকুড়া (৮)
বর্ধমান (৮.৮)
কোচবিহার (৬.১)
দার্জিলিং (২.৮)
কালিম্পং (৮.৫)
দিঘা (১২.৩)
কলকাতা (১২.১)
দমদম (১০.৮)
কৃষ্ণনগর (১১.৪)
মালদহ (১০.৯)
মেদিনীপুর (১১.১)
পুরুলিয়া (৭.১)
শিলিগুড়ি
শ্রীনিকেতন ( ৯ )
সুন্দরবন (১২.৫)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+