বৃষ্টিতে ভিজল অধিকাংশ জেলা! বাংলার আট জেলায় ঘন কুয়াশার সঙ্গে শীতল দিনের সতর্কবার্তা আবহাওয়া দফতরের

West Bengal Weather: কলকাতার আকাশ মেঘলা থাকলেও বেলা বাড়তে পরিস্থিতির উন্নতি হবে। চারটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিন। উত্তরবঙ্গের আট জেলাতেই শীতল দিনের পরিস্থিতি তৈরির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।

শুক্রবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন ও শনিবার দার্জিলিং-এ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে, কালিম্পং-এ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। শুক্রবার ও শনিবার হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে শীতল দিন এবং ঘন কুয়াশা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘন্টায় জেলাগুলির তাপমাত্রা আরও কমতে পারে। তবে এর পরের তিন দিন তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস একনজরে

শুক্রবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন উত্তর ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শনিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। তবে সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী ২৪ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির তাপমাত্রার আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে তারপরে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।

শুক্রবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আকাশ অংশত মেঘলা থাকবে। তবে বেলার দিকে তা পরিষ্কার হওয়ার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২১ ও ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

বৃষ্টির সঙ্গে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস, তাহলে কি বাংলায় শীতের বিদায় শুরু? একনজরে আবহাওয়া
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (১৩.৪)
বহরমপুর (১০)
বাঁকুড়া (১২.৬)
বর্ধমান (১২)
কোচবিহার (৭.৯)
দার্জিলিং (২.৬)
কালিম্পং (৯.৫)
দিঘা (১৬.৫)
কলকাতা ( ১৬.৩)
দমদম (১৪.৬)
কৃষ্ণনগর (১১.৮)
মালদহ (১০.৭)
মেদিনীপুর (১৬)
পুরুলিয়া (১১.১)
শিলিগুড়ি (১০.২)
শ্রীনিকেতন (১২)
সুন্দরবন (১৫.২)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+