West Bengal Weather: বঙ্গোপসাগর থেকে ঢুকবে জলীয় বাষ্প, তাতেই মিলবে রেহাই! কিন্তু কবে?

West Bengal Weather: সোমবারের পাশাপাশি মঙ্গলবার ও বুধবারেও কলকাতায় তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলির পরিস্থিতিরও খুব একটা পরিবর্তন হবে না। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

তারই মধ্যে অবশ্য স্বস্তির বার্তা দিয়েছে আবহাওয়া দফতর। তাদের পূর্বাভাস আগামী পাঁচ মে অর্থাৎ রবিবার থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে দক্ষিণবঙ্গে। সেই সময় থেকে তাপপ্রবাহ কমার সম্ভাবনা। সেই সময় অন্তত দু'দিন বৃষ্টি হতে পারে। তবে এব্যাপারে এখনই কোনও ঘোষণা করছে না আবহাওয়া দফতর। পরিস্থিতির ওপরে নজর রাখনের আবহবিদরা।

weather

সোমবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং-এর কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। তার মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।

তবে মঙ্গলবার দার্জিলিং এবং কালিম্পং এবং বুধবারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এরই মধ্যে অবশ্য তার মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতার কথা বলা হয়েছ।

সোমবার সকালে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন ছাড়া মঙ্গলবার ও বুধবারে কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। সবকটি জেলাতেই রয়েছে তীব্র তাপপ্রবাহের সতর্কতা। এর মধ্যে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান ও বীরভূমে লাল সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতে রয়েছে কমলা সতর্কতা।

সোমবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, সকালের দিকে আকাশ পরিষ্কার থাকলেও বিকেল থেকে সন্ধের দিকে আকাশ অংশত মেঘলা হতে পারে। তাপপ্রবাহের সঙ্গে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৪১ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। রবিবার যা ছিল ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৫ শতাংশ, সর্বনিম্ন ২৮ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়নি।

আগামী চার দিনে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

কলকাতা ( ২৯.৫)
দমদম (২৯.২)
দিঘা (২৮)
মেদিনীপুর (২৮.৬)
কৃষ্ণনগর (২৮)
বাঁকুড়া (২৭)
শ্রীনিকেতন (২৫.৬)
বহরমপুর (২৯.২)
বর্ধমান (২৬.৪)
পানাগড় ( ২৭.৯)
আসানসোল (২৮.১)
পুরুলিয়া (২৬.১)
দার্জিলিং (১৩)
কালিম্পং (২০)
কোচবিহার (২৪.২)
মালদহ (২৭.১)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+